২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে সিপ্লাসসহ ৪ আইপিটিভির অফিস সিলগালা, যন্ত্রপাতি জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লাইসেন্স না থাকায় চট্টগ্রামে সিপ্লাস টিভি, সিভিশন টিভিসহ চার অনলাইন টিভির অফিস সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে লাইসেন্স ছাড়া নিয়ম বহির্ভূতভাবে সংবাদ প্রচার ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হীমাদ্রী খীসা।

প্রতিষ্ঠান সিলগালা করার খবর নিশ্চিত করে এহসান মুরাদ  বলেন, ‘অভিযানে সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, 24 TV, SB টিভিসহ বেশ কিছু অবৈধ অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি।’নির্বাহী ম্যাজিস্ট্রেট হীমাদ্রী খীসা বলেন, ‘বৈধ লাইসেন্স না থাকায় আমরা সিভিশন টিভির অফিস সীলগালা করছি। বর্তমানে গোল পাহাড় মোড়ে টুয়েন্টি ফোর টিভি নামে একটি অফিসে অভিযান চলমান রয়েছে।’উল্লেখ্য, আইনত আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।

সূত্র পূর্বকোণ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page