১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৩ আসনের (আনোয়ারা-কর্ণফুলী) কর্ণফুলীতে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।জানা যায়, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।যোগদান প্রসঙ্গে শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ আমাদের পছন্দ হয়েছে। দেশের রাজনীতিতে সচেতনতা ও আদর্শিক অবস্থান থেকে আমরা আজ শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগদান করেছি।”কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সচেতন ও দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবে জামায়াত। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয়ী করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাচ্ছি।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page