২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে প্রশাসনের যৌথ উদ্যোগে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে শিল্পকলা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জয়নুল আবেদীন আর্ট গ্যালরিতে চট্টগ্রাম পিআইডি’র পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।সকাল ৯.৩০ টায় বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যদিয়ে।চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ সুপার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) এ. কে. এম . সরোয়ার কামাল বিশেষ অতিথির বক্তৃতা করেন।বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতাকে আমরা হারিয়েছি কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। শোককে শক্তিতে পরিনত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। ২০০৯ সাল থেকে এই পর্যন্ত দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এ গতি যদি অব্যাহত থাকে তবে আমরা মনে প্রাণে বিশ^াস করি ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্র্রে পরিণত করতে পারবো।বক্তারা স্বাথীনতা বিরোধী ও পঁচাত্তরের পনের আগস্টের শোকাবহ ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত বা সুবিধাভোগীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব ও উন্নয়ন অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে।বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন গ্যালারীতে চট্টগ্রাম পিআইডি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কমের্র উপর আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। শেষে সকলকে সাথে নিয়ে আলোকচিত্র পরিদর্শন করেন। এসময় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বাদ জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত নাটক প্রদর্শন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page