১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে ভূমি মেলায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি ভূমি কর আদায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> তিন দিনব্যাপী ভূমি মেলায় চট্টগ্রামে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ২৪ লাখ ৬৫ হাজার ৬২৭ টাকা। রেকর্ড রুম থেকে ৫৪২টি খতিয়ান সরবরাহ ফি বাবদ ৫৪ হাজার ২০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।২৫ থেকে ২৭ মে পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মেলায় ডিজিটাল ভূমি সেবায় জনসাধারণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।মেলার প্রথম দিন ছিল র‌্যালি ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বর্ণাঢ্য সূচনা। শিক্ষার্থী, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। মেলায় ১২টি স্টলের মাধ্যমে চট্টগ্রাম মহানগরের ৬টি সার্কেল ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম, এল.এ শাখা এবং জরিপ ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভাগ সেবা প্রদান করে।মেলার উল্লেখযোগ্য অর্জনে রয়েছে ভূমি উন্নয়ন কর আদায়ে ২৪ লাখ ৬৫ হাজার ৬২৭ টাকা, রেকর্ড রুম থেকে ৫৪২টি খতিয়ান সরবরাহ, ফি বাবদ আদায়ে ৫৪,২০০ টাকা, ভূমি অধিগ্রহণ বাবদ ১০ জনকে ক্ষতিপূরণ চেক হস্তান্তর, ১২০টি নামজারি আবেদন গ্রহণ এবং প্রায় ৭২০টি হোল্ডিং নম্বর প্রদান এবং অনলাইন খতিয়ান, মৌজা ম্যাপ সরবরাহ ও সরাসরি পরামর্শ সেবা।সেবা গ্রহীতারা মেলায় তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে সেবা ও পরামর্শ পাওয়ার সুযোগে তাদের আগ্রহ বাড়ে।২৭ মে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ভূমিকা রাখায় পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), চট্টগ্রাম মোহাম্মদ নূরুল্লাহ নূরী এবং সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।পুরস্কারপ্রাপ্ত দপ্তরসমূহ হলো-নাগরিক সেবা ক্যাটাগরিতে ১ম স্থানে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ২য় (যৌথভাবে) স্থানে রেকর্ড রুম শাখা ও বাকলিয়া সার্কেল ভূমি অফিস এবং ৩য় স্থানে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিস।ইনোভেশন ক্যাটাগরিতে ১ম স্থানে চাঁন্দগাঁও সার্কেল ভূমি অফিস, ২য় (যৌথভাবে) স্থানে কাট্টলী ও সদর সার্কেল ভূমি অফিস এবং ৩য় স্থানে পতেঙ্গা সার্কেল ভূমি অফিস।ভূমি মেলা-২০২৫ জনসাধারণের মাঝে ভূমি সেবার ডিজিটাল রূপান্তর, স্বচ্ছতা ও উদ্ভাবনী ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং এ উদ্যোগ ভূমি ব্যবস্থাপনার টেকসই উন্নয়নের পথে আরেকটি সফল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page