১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি, সন্ত্রাসী গ্রেফতারে নগর জুড়ে পুলিশের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দফায় গুলির ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবেও স্বীকার করেন।চট্টগ্রামে এক শিল্পপতি ব্যবসায়ীর বাড়িতে গুলি চালানো সন্ত্রাসীরা শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। তবে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্রগুলো শহরের মধ্যেই কোথাও লুকিয়ে রাখা হয় বলে ধারনা করছে পুলিশ। এসব অস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে কেনা অথবা পুলিশের কাছ থেকে লুট করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে নগরজুড়ে একযোগে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এর আগে গত ২ জানুয়ারিও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে।ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যে রোববার ঢাকার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর নড়েচড়ে বসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার রাত ১১টায় দামপাড়ায় সিএমপি কার্যালয়ে অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। তিনি ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং দুই দফায় গুলির ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবেও স্বীকার করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের প্রতি আস্থা ফেরাতে নগরীর ১০টি স্থানে একযোগে অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে, তবে এটিকে ব্যর্থতা হিসেবে মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারীদের শনাক্ত করা হয়েছে এবং তারা বর্তমানে পাহাড়ি এলাকায় অবস্থান করছে। তাদের আস্তানায় গোয়েন্দা অভিযানও চালানো হয়েছে। তবে তারা অস্ত্র সঙ্গে নেয়নি। অস্ত্রগুলো শহরের কোথাও লুকিয়ে রাখা হয়েছে এবং সেগুলোও চিহ্নিত করা হয়েছে। এসব অস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে কেনা অথবা পুলিশের কাছ থেকে লুট করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সংবাদ সম্মেলনের পর থেকেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশের একাধিক দল। নগরীর ১৬টি থানা এলাকায় ১০টি টিম ভাগ হয়ে সন্দেহভাজন ব্যক্তি, মাদকের আস্তানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page