২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

চট্টগ্রামে বে-টার্মিনাল প্রকল্প ভিজিটে বিশ্বব্যাংকের টিম চট্টগ্রাম বন্দরে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> দেশের আগামী একশ’ বছরের বন্দর হিসেবে বিবেচিত বে টার্মিনাল–এ বিনিয়োগের আগে প্রকল্পের খুঁটিনাটি জানতে তিনদিনের সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের টিম। ৬৫০ মিলিয়ন ডলারের বিশাল অর্থায়নের পূর্বে ঝুঁকি নিরূপণ ও বিস্তারিত মূল্যায়নের অংশ হিসেবে তারা প্রকল্পের কনসালট্যান্ট—জার্মানির হামবুর্গ পোর্ট কনসালটেন্ট (এইচপিসি) সেলহর্ন এবং বাংলাদেশের কেএস–এর বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিক বৈঠক করছে।বন্দর সূত্র জানায়, প্রকল্পে বিপুল অর্থায়ন নিশ্চিতের আগে কোনো ধরনের অনিশ্চয়তা বা নকশাগত ত্রুটি এড়াতে বিশ্বব্যাংক বিশেষ সতর্কতার সাথে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, এই বৈঠক প্রকল্পে নতুন গতিশীলতা সৃষ্টি করবে। চট্টগ্রাম নগরীর হালিশহর উপকূল থেকে দক্ষিণ কাট্টলী রাশমনি ঘাট পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত হবে এই বিশাল বে- টার্মিনাল।এটিতে থাকবে—দুটি কন্টেনার টার্মিনাল—একটি নির্মাণ করবে সিঙ্গাপুরের পিএসএ, অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড (জিটুজি ভিত্তিতে)। একটি মাল্টিপারপাস টার্মিনাল—বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।টার্মিনাল সচল করতে সবচেয়ে বড় কাজ হচ্ছে ব্রেকওয়াটার নির্মাণ, নেভিগেশন অ্যাকসেস চ্যানেল ও ভূমি রিক্লেইমেশন। এসবের নকশা তৈরির জন্য বিটিএমআইডিপি প্রকল্পে পরামর্শকরা বছরব্যাপী জরিপ সম্পন্ন করেছে।বিটিএমআইডিপি প্রকল্পের প্রাক্কলিত ব্যয়: ১৫ হাজার কোটি টাকা। এর মধ্যে, ৮,২৬৯.৮৫ কোটি টাকা – ব্রেকওয়াটার, ১,৯৭৯.৪৫ কোটি টাকা – নেভিগেশন চ্যানেল, ৫৭.৭০ কোটি টাকা – নেভিগেশন সহায়ক যন্ত্র, ৩,৪৩৪.৬৮ কোটি টাকা- রেল, সড়ক ও সংযোগ কাঠামো।বিশ্বব্যাংক দেবে ৬৫০ মিলিয়ন ডলার (১০,২৭২.৪০ কোটি টাকা)। বন্দর কর্তৃপক্ষ বহন করবে ৪,৬৩৬.৪৩ কোটি টাকা।এ ছাড়া রেল ও সড়ক সংযোগের জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে নতুন করে ১৯২ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রক্রিয়াও চলছে।বন্দর সূত্রে জানা গেছে—২০২৬ সালের জুনে নির্মাণকাজ শুরু হবে, ২০৩০ সালে পূর্ণাঙ্গ অপারেশনে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইয়ার্ড, ট্রাক টার্মিনাল, সহায়ক অবকাঠামোসহ সব কাজ সমন্বয় করে এগোনো হবে।বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে ৩২ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। বে টার্মিনাল চালু হলে সক্ষমতা বেড়ে হবে ৫০ লাখ টিইইউএস। এ ছাড়া,–১৩ মিটার ড্রাফটের বড় মাদার ভ্যাসেল ২৪ ঘণ্টা নোঙর করতে পারবে, জোয়ার–ভাটা কিংবা বাঁকা চ্যানেলের ঝামেলা থাকবে না, একসাথে বড় ক্ষমতার জাহাজ পরিচালনা সম্ভব হবে, চার-পাঁচটি ছোট ফিডার জাহাজের পরিবর্তে একটিই বড় জাহাজ পণ্য আনা–নেয়া করবে।বিশেষজ্ঞদের ভাষায়—বে টার্মিনাল চালু হলে দেশের গভীর সমুদ্রবন্দরের ঘাটতি অনেকটাই পূরণ হবে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন—“বে টার্মিনাল নির্মাণে কোনো অনিশ্চয়তা নেই। বিশ্বব্যাংক প্রকল্পে বৃহৎ বিনিয়োগ করছে। ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শকদের সাথে তাদের আলোচনা কাজে নতুন গতিশীলতা আনবে। এ টার্মিনাল শুধু চট্টগ্রামের নয়, দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page