১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে বিলাসবহুল গাড়িসহ চোর চক্রের সদস্য সাইমন গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল নিশান এক্সট্রেইল (Nissan X-Trail) গাড়ি উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এক ব্যক্তি তার ব্যবহৃত নিশান এক্সট্রেইল গাড়িটি (রেজি: CHATTA METRO GHA-11-4971, ইঞ্জিন নং-MR20-2295840, চেসিস নং-HNT32-166558) ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৩১ নম্বর বাড়ি ‘দি বিটিআই মেট্রোপোল’-এর গ্রাউন্ড ফ্লোর পার্কিংয়ে রেখে বাসায় যান। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভবনের দারোয়ান তাকে জানান, পার্কিংয়ে রাখা গাড়িটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও গাড়ির সন্ধান না পেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-১৯ (তারিখ: ২৭/০২/২০২৬), দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই সিএমপি’র পশ্চিম বিভাগের ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক দল তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সরাসরি ঘটনার সঙ্গে জড়িত মো. সাইমন (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকার ফয়েজ আহমেদ লেইনে আব্দুল হক সওদাগরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।গ্রেফতারকৃত সাইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ডিসি পার্ক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চুরি হওয়া নিশান এক্সট্রেইল গাড়িটি উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।পুলিশ জানিয়েছে, সাইমন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় পূর্বে একটি চুরির মামলা (এফআইআর নং-৬, তারিখ: ৬ ডিসেম্বর ২০২৩, দণ্ডবিধির ৩৭৯ ধারা) বিচারাধীন রয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে ডবলমুরিং মডেল থানার ১৯ নম্বর মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page