১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> “দান নয়, সম্মানের অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে ‘১ টাকায় কুরবানির বাজার’ আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার (২৩ মে) নগরীতে আয়োজিত এ বাজার থেকে ৫ শতাধিক ছিন্নমূল ও দরিদ্র পরিবার মাত্র ১ টাকা নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ক্রয় করেছেন। প্রতি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকার পণ্যসামগ্রী পেয়েছেন।সকাল ১১টায় গরিবদের জন্য আয়োজিত এই সুপারশপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।সরেজমিনে দেখা যায়, চাল, ডাল, চিনি, সুজি, ডিম, তেল, কাপড়, ব্যাগসহ প্রায় ১৭ ধরনের পণ্য দিয়ে সাজানো হয়েছিল অস্থায়ী সুপারশপটি। সেখানে মাত্র ১ টাকায় ১ কেজি চাল, ১ কেজি সুজি, ৩ টাকায় ১ লিটার তেল এবং ১ টাকায় ৪ প্যাকেট নুডলস পাওয়া যায়। প্রতিটি পরিবারকে ১০ টাকার ডামি কয়েন দেওয়া হয়, যার মাধ্যমে তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।মানবিক সহায়তার পাশাপাশি সুবিধাভোগীদের সম্মান ও আত্মমর্যাদা বজায় রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দরিদ্র মানুষের নাগরিক সম্মান অক্ষুণ্ণ রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে, সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। অর্থনৈতিক মন্দার এই সময়ে অভাবী মানুষের পাশে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বিদ্যানন্দের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।আয়োজকরা জানান, এই আয়োজন শুধু সহায়তা নয়, বরং সম্মান ও আত্মমর্যাদা রক্ষার একটি অনন্য প্রচেষ্টা। বিদ্যানন্দ বিশ্বাস করে, সহায়তা এমন হওয়া উচিত যেখানে গ্রহীতার মর্যাদা অটুট থাকে এবং তারা সমাজের একজন সম্মানিত অংশ হিসেবে নিজেকে অনুভব করতে পারেন।বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “আমরা চাই না কেউ সাহায্য নিতে গিয়ে অস্বস্তি বোধ করুক। ঈদ সবার জন্য আনন্দের—এই আনন্দ যেন সম্মানের সঙ্গে প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের লক্ষ্য।”তিনি সমাজের বিত্তবান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page