১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে দুই থানায় হঠাৎ ওসি বদলি, কোতোয়ালীর বিতর্কিত ওসি-তদন্তকেও সরানো হলো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর পুলিশের (সিএমপি) ২ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। কোতোয়ালী থানার বিতর্কিত ওসি-তদন্তকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।বুধবার (২ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে সিএমপিতে কর্মরত চার পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপন অনুসারে পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি), পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদকে ডবলমুরিং থানার ওসি, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোবেল আফ্রাদকে সিএমপি সিটিএসবির পুলিশ পরিদর্শক এবং পুলিশ পরিদর্শক ইকবাল হোসেনকে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।সাম্প্রতিক সময়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোবেল আফ্রাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। সর্বশেষ গত শনিবার (২৮ জুন) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় চট্টগ্রামভিত্তিক বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশকে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত হন তিনি। ওই সময় চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের নিচে বাতিঘরে ঢুকে রোবেল আফ্রাদ দীপঙ্কর দাশকে বলেন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান তাকে চায়ের দাওয়াত দিয়েছেন। এরপর তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘন্টা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুপুরে কোতোয়ালী থানার ওসি তদন্ত এসে বললেন, এসি মাহফুজ সাহেব আপনাকে চায়ের দাওয়াত দিয়েছেন। এরপর তিনি আমাকে বলেন, এখনই আপনাকে যেতে হবে। আমি সঙ্গে সঙ্গেই তাদের সঙ্গে রওনা হয়ে কোতোয়ালী থানায় যাই। সেখানে থানার ওসি ও ওসি তদন্ত মিলে আমাকে প্রায় এক ঘন্টা নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।’কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি তো কাউকে চায়ের দাওয়াত দিইনি। এটা যে বলেছে তাকে জিজ্ঞেস করেন আমি দাওয়াত দিয়েছি কিনা।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page