৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ পৃথিবীর ৭০ দেশের প্রতিনিধি’র উপস্থিতি, কোন উম্মতের জন্য পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাযা অনুষ্ঠান তেহরানে। মহেশখালীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামে দলীয় মনোনয়নের বাইরে ৪০ বিএনপি নেতার ফরম সংগ্রহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> বিদ্রোহী প্রার্থীদের কারনে ভোটের মাঠে প্রভাব পড়ার আশঙ্কা, শেষ পর্যন্ত প্রত্যাহারের ইঙ্গিত কেন্দ্রিয় নেতাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৪০ জন নেতা-কর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় প্রার্থীর বাইরে কোনো কোনো আসনে সর্বোচ্চ আটজন পর্যন্ত বিএনপি নেতা ফরম নেওয়ায় ভোটের মাঠে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, মনোনয়নপত্র সংগ্রহ করলেও অনেকেই তা জমা দেবেন না, আর জমা দিলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবেন।১৬ আসনে ১৪৪টি মনোনয়নপত্র বিতরণঃচট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গত বুধবার পর্যন্ত চট্টগ্রামে মোট ১৪৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। প্রার্থী হওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি এখন পর্যন্ত ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর অন্তত সাতটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশালমিছিল, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।‘ফাঁকা’ দুই আসনে তীব্র প্রতিযোগিতাঃএখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে। চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরীসহ একাধিক নেতা।চট্টগ্রাম-১৪ আসনে সাবেক জেলা ও অঙ্গসংগঠনের নেতাসহ মোট নয়জন বিএনপি নেতা মনোনয়নপত্র নিয়েছেন।চার আসনে একাধিক প্রার্থীঃচট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালি) ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় প্রার্থীর বাইরে একাধিক বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব আসনে তৃণমূল পর্যায়ে প্রার্থী পরিবর্তনের দাবিও জোরালো রয়েছে।আন্দোলন হয়েছে যেসব আসনেঃচট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে প্রার্থী ঘোষণার পর মশালমিছিল ও বিক্ষোভ হয়। এসব আসনে দলীয় মনোনয়নের বাইরে একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।দলীয় প্রার্থীর বাইরে মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন,“মনোনয়নপত্র যে কেউ নিতে পারেন। অনেকেই জমা দেবেন না। দিলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেবেন। সবাই ধানের শীষের প্রার্থীর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমারকে নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল
টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষকরা একেকজন জাতির দায়িত্ব পালনকারী একজন নেতা- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আযম খান
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

You cannot copy content of this page