২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রামে জনসম্মুখে পিটিয়ে অটোরিকশাচালককে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেননি।বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম খোরশেদ আলম। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তিন ব্যক্তি খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ধাক্কা দিতে থাকেন। পরে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। আঘাতে খোরশেদ রাস্তায় লুটিয়ে পড়লেও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাঁকে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে তাঁর নড়াচড়া বন্ধ হয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গলির রাস্তায় প্রকাশ্যে এই নৃশংস হামলার দৃশ্য প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি।স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতের মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মারধরের সঙ্গে জড়িতদের একজন মো. হোসেনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।এক প্রশ্নের জবাবে ওসি জানান, নিহত খোরশেদ ও হামলাকারীদের মধ্যে পূর্বশত্রুতা বা পুরোনো বিরোধের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথা-কাটাকাটির জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।উল্লেখ্য, এর আগেও বায়েজিদ বোস্তামী থানার জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। গত সোমবার সেখানে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page