২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ নেত্রকোনায় শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ এখন সময়ের দাবি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
আন্তর্জাতিক:
ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার
     
             

চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় চেয়ারম্যান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তাররা হলেন— সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তারা সারোয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশরের ছেলে। তাদের বড় ভাই বেলাল হোসেন বর্তমানে একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, গ্রেপ্তার সালাউদ্দিন রুমির বিরুদ্ধে ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচাকেনা ও নিজস্ব পদ্ধতিতে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি আরও জানান, অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুমি ও বাপ্পী পুকুরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে সেনাবাহিনী তাদের দ্রুত আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।সেনা ক্যাম্প কমান্ডার জানান, পরিত্যক্ত বাড়ির সিলিংয়ের ভেতর, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার দুই ভাইকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page