১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদের জেরে যুবককে হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাগরিকা এলাকায় পূর্ব বিরোধ ও চাঁদাবাজির প্রতিবাদের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিটাক বাজার মোড় এলাকার একটি কারখানার সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে একটি চক্র কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। আকাশ দাশ ওই দাবির তীব্র প্রতিবাদ করলে তারা চাঁদা আদায় করতে ব্যর্থ হয়। এরপর থেকেই আকাশের সাথে ওই চক্রের বিরোধ চলছিল।নিহতের ভাই সাগর দাশ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে ভাত খেয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ। কারখানার সামনে পৌঁছালে তিনি দেখেন, তাঁর সহকর্মী মাইকেলের সাথে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন ও নাজমুলসহ কয়েকজনের বাকবিতণ্ডা চলছে। একপর্যায়ে তারা মাইকেলকে মারধর শুরু করলে আকাশ এগিয়ে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা আরও কয়েকজনকে ডেকে এনে প্রথমে হেলমেট দিয়ে আকাশের মাথায় সজোরে আঘাত করে। পরে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।গুরুতর আহত অবস্থায় পরিবার ও সহকর্মীরা আকাশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নগর পুলিশের সহকারী কমিশনার বলেন, “সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবকের সাথে আকাশের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।” ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, “রাতেই তারা পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে। এরপর জানা যাবে—কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।”চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page