২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

চট্টগ্রামে কোটি টাকা চুরির ঘটনায় গ্রেফতার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামে এক ব্যবসায়ীর কোটি টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার সহ ৯৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুলাই) সকালে বিষয়টি জানান কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি জানান, গত ২৮ জুন নগরীর বিআরটিসি ফলমন্ডি মেনস সুপার মার্কেটের মেসার্স তৈয়্যবিয়া ফার্ম নামের প্রতিষ্ঠানের ক্যাশ থেকে এক কোটি ৮ হাজার টাকা নিয়ে দোকান ম্যানেজার আবদুল কাদির পালিয়ে যান। এ ঘটনায় দোকান মালিক কোতোয়ালি থানায় মামলা করেন।

এরপর অভিযান চালিয়ে ২৯ জুন বাকলিয়া থানার বলিরহাট এলাকায় এক বাসা থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার গহিরা বেড়িবাঁধ এলাকা থেকে মাসুদুল আলম নামে এক যুবককে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি মোতাবেক তাদের বসতঘর থেকে আরও ৪৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মাসুদ মূল আসামি আবদুুল কাদিরের খালাতো ভাই। সোমবার (১ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা দোভাষী বাজার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদুল আলম আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের গহিরা বাঁচামিয়ার মাঝির হাট এলাকার এয়ার মোহাম্মদের ছেলে। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। তবে মূল আসামি দোকান ম্যানেজার আবদুল কাদির এখনো পলাতক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page