২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রামের ১৬ আসনে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় প্রস্তুত সাড়ে ৮ হাজার পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামের প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। অপ্রীতিকর ঘটনা রুখতে চট্টগ্রামজুড়ে থাকবে সাড়ে আট হাজার পুলিশ। এর মধ্যে নগরীতে থাকবে চার হাজার এবং উপজেলাগুলোতে সাড়ে চার হাজার।রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রামের ১৬ আসনের ২ হাজার ২৩টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগ্রহণ। সব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।নিরাপত্তার বিষয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, রোববার সকাল ৭ টার মধ্যে সবকেন্দ্রে পৌঁছে যাবে ব্যালটপেপার। কোথাও কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটারদের নিরাপত্তায় চট্টগ্রাম নগরে দায়িত্ব পালন করবেন ৪ হাজার পুলিশ সদস্য। আর জেলায়ও সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ৬৬০টি কেন্দ্রে আমাদের পুলিশ সদস্য আছে। এক বা একাধিক পোলিং সেন্টার মিলে মোবাইল বাহিনী করা হয়েছে। কন্ট্রোল রুমে স্ট্রাইকিং টিম আছে।সোয়াত ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে স্ট্রাইকিং হিসেবে রাখা হয়েছে বলেও জানান সিএমপি কমিশনার।এদিকে জেলার নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, প্রত্যেক থানায় পুলিশের নির্দেশনা দেওয়া আছে। কোনো অপ্রীতিকর বা সহিংসতা যাতে না ঘটে, সে ব্যাপারে সজাগ থাকবে পুলিশ।’চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে প্রশাসনের বাড়তি নজরদারি রয়েছে। ইতোমধ্যে ১৬ আসনের সব সরঞ্জামও প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে। ভোটারদের সন্তষ্টি ফিরিয়ে আনার জন্য আমরা ভোটকেন্দ্রে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন, নারী ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন এবং তৃতীয়লিঙ্গের ভোটার ৫৬ জন। রোববার সারাদিন ৭৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩২ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page