৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী খুন, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এক মধ্য বয়সী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার আপন ভাইকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। ২ মার্চ(সোমবার) রাতে হালিশহর থানাধীন ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছেনোয়ারা বেগম (৪৮)। তিনি ওই এলাকার বাসিন্দা সাবের আহমদের স্ত্রী। নিহত মহিলার হত্যাকান্ডের সময় তার স্বামি ও সন্তান রবিন তারাবী নামাজ আদায়ের জন্য মসজিদে ছিল বলে জানা গেছে।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমের ভাই তার বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই দুই হাতে তাজা রক্তাক্ত অবস্থায় বোরকা পড়ে পালানোর সময় সন্দেহভাজন হিসেবে জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিম আটককৃত নিহত ছেনোয়ারার ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন জানান, ঘটনার সময় তিনি ও তার বাবা তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দেখতে পান স্থানীয় লোকজন তার মামাকে রক্তমাখা ছুরিসহ আটক করে রেখেছে।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page