২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম-১৬(বাঁশখালী) এর সাবেক সংসদ সদস্য স্বনামধন্য শিল্পগ্রুপ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি’র চন্দনপুরাস্থ বাসায় চাঁদার দাবীতে গুলি করে ত্রাস সৃষ্টি করা ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চৌকশ একটি টিম। নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তাদের কাছ থেকে একটি এসএমজি ও দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তল দুটি বিভিন্ন থানা থেকে লুট করা এবং এসএমজিটি ব্যবহার করা হয়েছিল সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসভবনে ব্রাশফায়ারের ঘটনায়।

১০ মার্চ(মঙ্গলবার) রাতে সিএমপির দামপাড়া মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ওয়াহিদুল হক চৌধুরী।পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গ্রেপ্তার করা হয় আবদুল কাউয়ুম চৌধুরী ইমনকে। তিনি আলোচিত ‘এইট মার্ডার’ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।ইমনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চকবাজার থানা পুলিশ তার কাছ থেকে ৯ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, পিস্তলটি পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল।ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে মনির ও সায়েম নামে আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়। অপরদিকে সায়েমের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় একটি এসএমজি।পুলিশের দাবি, গত ২ মার্চ সকালে সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসভবন লক্ষ্য করে যে ব্রাশফায়ারের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, ওই এসএমজিটি সেই ঘটনায় ব্যবহৃত হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তার পুলিশের অভিযানের একটি বড় সাফল্য। গ্রেপ্তার হওয়া আসামীদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির নেটওয়ার্ক এবং অস্ত্রের উৎস সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page