৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামের ‘লাকি সেভেন’ এই প্রথম সংসদে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে থেকে সাত নতুন মুখ যাবেন সংসদে। নৌকা প্রতীকে চারজন ও বতন্ত্র থেকে তিনজন এবার সংসদে যাচ্ছেন। স্বতন্ত্রের তিনজনই আওয়ামী লীগের নেতা। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী নৌকা ডুবিয়েই সংসদে যাচ্ছেন।এই নতুন সাত মুখ হলেন— চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে নৌকার প্রার্থী মাহবুর উর রহমান রুহেল, চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনের খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে এস এম আল মামুন, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও) আসনের আবদুচ ছালাম, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) এমএ মোতালেব এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মুজিবুর রহমান সিআইাপি।মিরসরাই আসনে প্রথমবারের মতো নৌকার মনোনয়ন পান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চৌধুরীর ছেলে মাহবুর উর রহমান রুহেল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান পিয়াস উদ্দিন চৌধুরীকে হারিয়ে সংসদে যাচ্ছেন রুহেল। রুবেল নৌকা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ছয় ভোট। তার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।ফটিকছড়িতেও নানা নাটকীয়তার পর জয় পেয়েছেন নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। ফটিকছড়ির সাবেক এমপি রফিকুল আনোয়ার কন্যা সনি প্রথমবারেই বাঘা বাঘা প্রার্থীকে টপকে যাচ্ছেন সংসদে। ওই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন আবু তৈয়ব। সনি পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট।সীতাকুণ্ড আসন থেকে নৌকার প্রার্থী এস এম আল মামুন হেসেখেলেই জয় পেয়েছেন। মামুন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাংগল প্রতীকের দিদারুল কবির পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট।এদিকে পটিয়া থেকে সংসদে যাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। ফলে সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক হচ্ছে না হুইপ সামশুল হক চৌধুরীর। সংসদে পটিয়ার প্রতিনিধিত্ব করবে মোতাহের। মোতাহের ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সামশুল হক চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২৪০ ভোট।অন্যদিকে চট্টগ্রামের তিন আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতে যাওয়া তিনজনই আওয়ামী লীগের নেতা। এর মধ্যে চট্টগ্রাম-১৫ ও ১৬ আসনে হয়েছে নৌকার ভরাডুবি।বোয়ালখালী-চান্দগাঁও আসনে কেটলি প্রতীকে নির্বাচিত হয়েছেন আবদুচ ছালাম। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধক্ষ্য। আওয়ামী লীগ এই আসনটি জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠকে ছেড়ে দিলেও ছালামের বাধা টপকাতে পারেনি। আবদুচ ছালাম পেয়েছেন ৭৪ হাজার ২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় কুমার চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।

সাতকানিয়া-লোহাগাড়া আসনের অধিকাংশ কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব পেয়েছেন ৮৫ হাজার ৬২৮ ভোট। নৌকার প্রার্থী আবু রেজা মুহামাদ নেজামুদ্দীন নদভী পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট। ফলে চট্টগ্রাম-১৫ আসনও পাচ্ছে নতুন সংসদ সদস্য। এমএ মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।বাঁশখালী আসনে চমক দেখিয়েছে ঈসলের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুজিবুর রহমান সিআইপি। এই আসনে ভোটগ্রহন শেষ হওয়া একটু আগেই নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। মুজিবুর রহমান ৫৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ট্রাক প্রতীকে আব্দুল্লাহ কবির লিটন পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page