২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে নগরীতে বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব সখিপুরে দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড় খেয়ে ৫৫ জন হাসপাতালে সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার
আন্তর্জাতিক:
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা
     
             

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কন্যা মুমতাহিনা করিম মীমের যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজ থেকে বিশ্ববিখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন.

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মীর জাহেদ,রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> মুমতাহিনা করিম মীম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়বাড়ির মেয়ে। ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখত মীম। আজ তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য অফার পেয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজ থেকে বিশ্ববিখ্যাত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করেছেন তিনি। এটি একটি ফুল-রাইড স্কলারশিপ।বিশ্বজুড়ে প্রতিবছর মাত্র চারজন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হন। এবার যুক্তরাষ্ট্রের বাইরে থেকে একমাত্র সুযোগ পাওয়া শিক্ষার্থী মীম, যার এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনন্য অনুপ্রেরণা।মীমের কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রস্তাবিত স্কলারশিপের মোট মূল্য প্রায় ৩৬ কোটি টাকা। তবে তিনি হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্স (ডুয়েল-ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।জানা গেছে,৫ আগস্ট যুক্তরাষ্ট্রে রওনা দিছে মীম, তার বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে।শৈশব থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি ঝোঁক ছিল মীমের। সপ্তম শ্রেণিতে নিজের হাতে তৈরি করেন একটি ওয়েবসাইট, নবম শ্রেণিতে প্রতিষ্ঠা করেন ৬৫ সদস্যের প্রোগ্রামিং ক্লাব।করোনা মহামারির সময়, ঘরে বসেই গড়ে তোলেন একটি মিনি রোবটিক্স ল্যাব এবং নির্মাণ করেন ‘কিবো’ নামে একটি রোবট, যা খাবার পরিবেশন করতে সক্ষম।মীম চট্টগ্রাম শহরের অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ছোটবেলায় একবার বাবা-মার সঙ্গে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকেই তার মধ্যে বিদেশে উচ্চশিক্ষার আগ্রহ জন্মায়।মীমের এই অসাধারণ অর্জনে শুক্রবার (১ আগস্ট) বিকেলে তার নিজ এলাকা সরফভাটা বড়বাড়িতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বিশিষ্টজনরা, যারা মীমের এই সাফল্যে গর্ব প্রকাশ করেন।নিজের যাত্রাপথ সম্পর্কে মীম বলেন, সহশিক্ষা কার্যক্রম আমার পরিচয়ের বড় অংশ। বিতর্ক, চিত্রাঙ্কন, গান, বিজ্ঞান মেলা—সবখানেই সক্রিয় থেকেছি। এসব থেকেই অনুপ্রেরণা পেয়েছি। বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন ছিল, সেটার জন্য ধাপে ধাপে নিজেকে তৈরি করেছি। মা-বাবা আর শিক্ষকদের সহায়তায় আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page