২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চট্টগ্রামের বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং পতিতাবৃত্তিতে নিয়োজিত করার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শুক্কুর তার স্ত্রী শেফালী’কে গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দুর্নীতি প্রতিরোধ স্বচ্ছ সাহসিকতার নির্ভীক সৈনিক বাংলাদেশের গর্ব বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।ভুক্তভোগী ভিকটিম (১৯) একজন গার্মেন্টসকর্মী এবং চট্টগ্রাম জেলার পাঁচশাইশ এলাকায় তার মা-বাবার সাথে বাড়া বাসায় বসবাস করছিল। ভিকটিক তার কর্মস্থালে আসা-যাওয়াকালীন বখাটে সিদ্দিক @ ডিবি সিদ্দিক ও তার ২/৩ বন্ধুদের সাথে নিয়ে ভিকটিককে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। পরবর্তীতে বখাটে সিদ্দিক বিবাহ করবে বলে আশ্বস্ত করে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই ধারাবহিকতায় গত ১৩ অক্টোবর ২০১০ইং তারিখে রাত আনুমানিক ২০০০ ঘটিকায় গার্মেন্টস ছুটির পর ভিকটিম বাসার ফেরার পথে আব্দুর শুক্কুর ও কয়ৈতা বেগম @ শেফালী’র সহযোগীতায় বখাটে সিদ্দিক @ ডিবি সিদ্দিক বিবাহ করার কথা বলে ফুঁসলিয়ে ভিকটিমকে মুহাম্মদপুরস্থ একটি বাসায় নিয়ে যায়। বাসায় সিদ্দিকের পরিবারের কোন সদস্যকে দেখতে না পেয়ে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে বিবাহের প্রস্তুতির কথা বলে পতিতাবৃত্তির উদ্দেশ্যে দীর্ঘদিন আটকে রেখে জোড়পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।ভিকটিমের সন্ধান না পেয়ে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে ভিকটিমের কর্মস্থলের বান্ধবী ও আশপাশের লোকজনের নিকট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সিদ্দিক @ ডিবি সিদ্দিক এর বাসায় গিয়ে ভিকটিমকে খোঁজে পায়। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করলে আব্দুর শুক্কুর ও কয়ৈতা বেগম @ শেফালী ভিকটিমকে উদ্ধারে বাধা প্রদান করে। পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে।উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, তারিখ ২৬ অক্টোবর ২০১০ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ ৫(১)/৩০ ও ৯(১)/৩০, নারী ও শিশু মামলা নং ৫০৯/১৮ (নতুন), ১০৯/১১ (পুরাতন)। মামলা রুজুর পর হতে বর্ণিত ধর্ষক ও সহযোগীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপন করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন। পুলিশ প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীদের যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কয়ৈতা বেগম @ শেফালী চট্টগ্রাম জেলার পাঁচলাইশ মডেল থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। কয়ৈতা বেগম @ শেফালী (৪৫), স্বামী- আব্দুর শুক্কুর’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত শেফালী’র দেওয়া তথ্য মতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় পাঁচলাইশ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ২। আব্দুর শুক্কুর (৫০), পিতা-মৃত ইসলাম ভূইয়া, উভয়ের সাং-মালুরা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page