৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামের বহদ্দারহাট-চান্দগাঁওয়ে এডিস মশার লার্ভা পেল স্বাস্থ্যবিভাগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক<>>

নগরীর বহদ্দারহাট ও চান্দগাঁও আবাসিক এলাকায় এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছেন স্বাস্থ্য বিভাগের কীটতত্ত্ববিদরা। তারা গতকাল (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত বহদ্দারহাট ও চান্দগাঁও আবাসিক এলাকার আশাপাশজুড়ে সরেজমিনে গিয়ে বিভিন্ন স্থান থেকে এডিসের লার্ভা শনাক্ত করেন। এরমধ্যে সবচেয়ে বেশি মশার লার্ভা পাওয়া যায় বহাদ্দারহাটের বাস টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়ির টায়ারের মধ্যে। যেখানে প্রায় প্রতিটি টায়ারেই লার্ভার অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্টরা জানিয়েছেন, আলোচ্য এলাকাগুলোতে যে পরিমাণ লার্ভা পাওয়া গেছে, তা তৎসংলগ্ন এলাকাজুড়ে মারাত্মক বংশ বিস্তার ঘটাতে পারে। ফলে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তে পারে।জানা যায়, রবিবার (গতকাল) সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নগরীর বহাদ্দরহাট টার্মিনাল, চান্দগাঁও আবাসিক এলাকার এ, বি, ডি ব্লকের কয়েকটি সড়কের বেশ কয়েকটি বাড়ির ছাদে, বাগানে সরেজমিন পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের একটি টিম। চট্টগ্রাম বিভাগীয় কীটতত্ত্ববিদ মফিজুল হক শাহের নেতৃত্বে টিমে চট্টগ্রাম জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস, কীটতত্ত্বীয় কর্মী সৈয়দ মো. মইনউদ্দিন ও মাকসুদুর রহমান এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা বহাদ্দরহাট থেকে শুরু করে চান্দগাঁও, শমসের পাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে সরেজমিনে এডিস মশার জীবাণু সংগ্রহ করেন।জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, ‘বহদ্দারহাট বাস টার্মিলালে শতশত টায়ারের স্তূপ পড়ে ছিল। প্রতিটি টায়ারেই জমে থাকা পানিতে লার্ভা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে এডিস মশা বংশবিস্তারের সুযোগ করে নিয়েছে। মশার পরিমাণ এতই বেশি ছিল, আমরা নিজেরাও নমুনা সংগ্রহ করতে গিয়ে কামড় খেয়েছি। খুবই ভয়াবহ অবস্থা ছিল। এ কার্যক্রম আগামী দুই সপ্তাহ চলমান থাকবে। নগরীর বিভিন্ন স্থানে গিয়ে সরেজমিনে আমরা নমুনা সংগ্রহ করবো।’চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রাম জেলার ১০জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ব্যক্তিদের ঠিকানা অনুসারে কিটতত্ত্ববিদরা অনুসন্ধান চালাচ্ছে। এরমধ্যে বহদ্দারহাট এলাকায় প্রথম দিনেই প্রচুর লার্ভার উপস্থিতি পেয়েছেন টিম। নমুনাও সংগ্রহ করেছে, পরবর্তীতে তা পরীক্ষা করে প্রতিবেদন পেলে আইইডিসিআর এর সাথে আলোচনা করা হবে’।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page