১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামের ফুল উৎসবে মারামারি,বাস ভাঙচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ডিসি পার্কে ফুল উৎসবে আসা দর্শনার্থীদের বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পার্কিং স্থানের ইজারাদারের লোকজন ও বাসের লোকজনের মধ্যে মারামারির একপর্যায়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্যামলী পরিবহনের বাসটি ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে ডিসি পার্কের সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। এ সময় ছয় থেকে সাতজন যুবক বাসটির কাচ ভাঙচুর করেন।ঘটনার সময় সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পার্কের ভেতরে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি পার্কের ফটকে এসে উভয় পক্ষের লোকজনকে ডাকেন এবং বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন। পরে সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যাত্রীবাহী বাসটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।ডিসি পার্ক সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বাসটি পার্ক এলাকা ত্যাগ না করায় পার্কিং ইজারাদারের লোকজন বাসটি সরিয়ে নিতে বলেন। যাত্রী নিয়ে বাসটি পার্কিং থেকে বের হয়ে সড়কে উঠে অপেক্ষা করায় যানজটের আশঙ্কা সৃষ্টি হয়। এ অবস্থায় ইজারাদারের লোকজন আবারও বাসটি সরাতে চাপ দেন।বাসের লোকজন জানান, তাঁদের কয়েকজন যাত্রী তখনো পার্কের ভেতরে অবস্থান করছিলেন। তবে পার্ক কর্তৃপক্ষ দ্রুত বাসটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page