৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে অপহৃত মর্মে প্রচারিত নারী উদ্ধার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ>>> চট্টগ্রামের পাঁচলাইশ থেকে অপহৃত মর্মে প্রচারিত নারীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  নেতৃবৃন্দ,সেনাবাহিনী ও জেলা প্রশাসন চট্টগ্রামের যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার।(৮ আগস্ট ২০২৪) চট্টগ্রামের পাঁচলাইশ থেকে অপহৃত  মর্মে প্রচারিত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।  আজ সকাল দশটায় কয়েকজন ছাত্র জানান একটি সিএনজি থেকে একজন নারী চিৎকার করে সাহায্য চাচ্ছেন এবং জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।ছাত্ররা সাথে সাথে পিছু নিলেও সিএনজিটিকে ধরা সম্ভব হয়নি।আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি অবহিত করলে জেলা প্রশাসক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই  নারীকে উদ্ধার করার নির্দেশনা প্রদান করলে একজন এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেটকে উক্ত স্থানে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী ছাত্রদের ও সেনাবাহিনীর সহায়তায় সিসিটিভি পর্যালোচনা করে উক্ত সিএনজি চালককে আটক করার পরে জানা যায় মেয়েটিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে  নামিয়ে দেওয়া হয়।পরবর্তীতে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শী ছাত্রদের সাথে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের  সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে  বিকেল সাড়ে পাঁচটায় মনোরোগ বিভাগ থেকে উক্ত নারীকে উদ্ধার করেন। উক্ত নারীর স্বজনদের সাথে কথা বলে জানা যায় উক্ত নারীর নাম ফাতিমা জিন্নাত।তার একটি শিশুসন্তান গত চার দিন যাবত শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যায় চট্টগ্রামের পাচলাইশে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।গতকাল রাত থেকে উক্ত নারী অসংলগ্ন আচরণ করেন এবং উপস্থিত আত্মীয় স্বজনকে আঘাত করা শুরু করেন।এমতাবস্থায় উক্ত নারীর বাবা ও তার স্বামী আজ সকালে তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিভাগে ভর্তি করেন।এ বিষয়ে উক্ত নারীর স্বামী জনাব লোকমান হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান তিনি তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে চাইলেও তিনি যেতে চাচ্ছিলেন না।এ সময় সিএনজিতে উক্ত নারী জোরে চিৎকার করতে থাকেন এবং পাচলাইশে আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকেন যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে উক্ত নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন।এই উদ্ধার অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ ঘটনার প্রত্যক্ষদর্শী  ছাত্ররা সার্বক্ষণিক  উপস্থিত থেকে উক্ত নারীকে উদ্ধারে সহযোগিতা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page