২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত ধোয়া তুলশি পাতা স্বার্থপর আমি তোমাকে কখনো অবহেলা করিনি। চলার পথে ভালো মন্দের হিসাব হবেই। সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা দেশের উন্নয়নের বীজ বিএনপিই বপন করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

চট্টগ্রামের পর এবার ঢাকায় তথ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা অপপ্রচারে সাইবার ট্রাইব্যুনালে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি :>>>

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কথিত নাগরিক টিভি নামের একটি ইউটিউব চ্যানেল ও এর ফেসবুক পেজ মিথ্যা তথ্যসংবলিত ভিডিও ক্লিপ আপলোড করায় জড়িত সাতজনের নামে এবার চট্টগ্রামের বাইরে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আক্তার। মামলার আসামিরা হলেন- নাজমুল সাকিব, এইচ এম কামাল, আজাদ শাহাদাত, সানি প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খোন্দকার ইসলাম এবং হাজী হারুন রশিদ।এ বিষয়ে মামলার বাদী আইনজীবী আয়েশা আক্তার বলেন, নাজমুল সাকিব নামের এক ব্যক্তি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মহোদয় ও তাঁর পরিবারকে নিয়ে ১৩ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেন। এর মাধ্যমে মন্ত্রী মহোদয়ের সুনাম নষ্ট করার চেষ্টা করে সে। এই মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ ভিডিও প্রচারের বিষয়ে প্রতিকার পেতে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছি।তিনি আরও বলেন, আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের নির্বাচনি এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান এবং তিনি আমাদের এমপি ও অভিভাবক। তাই আমি আমার দায়িত্ববোধ থেকে মামলাটি করেছি, যেন আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আদালত।উল্লেখ্য, এর আগে একই অভিযোগে গত রোববার (১৯ জুন) রাতে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে নগরীর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সেই মামলায় নাজমুস সাকিবসহ সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। একই আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা হয়েছিল। গত মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ এমরুল করিম রাশেদ।তারা বলেন, প্রকৃতপক্ষে উল্লেখিত ছবি সম্বলিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অর্থে এটা কোন টিভি চ্যানেল নয়, এটি একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ মাত্র। তাদের উল্লেখিত কর্মকান্ডের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রকৃত নাগরিক টিভির কর্তৃপক্ষ আসামী কর্তৃক পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সাথে কোন সম্পর্ক নেই মর্মে সতর্কীকরন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রচার করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই

You cannot copy content of this page