১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চট্টগ্রামের একুশে বই মেলায় ‘কলম একাডেমি লন্ডন’-এর গুনিজন সম্বর্ধনা ও আলোচনা সভায় চবি ভিসি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>>‘কলম একাডেমি লন্ডন’ কতৃক জনপ্রিয় কবিদের কবিতা পাঠ, গুনিজন সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অমর একুশে বইমেলা’২৪ সিআরবি’র (শিরীষ তলা) একুশ মঞ্চে।
১৫ ফেব্রুয়ারি’২৪ ইং বৃহস্পতিবার বিকেল ৪ টায় কলম একাডেমি লন্ডনের নান্দনিক সৃজনশীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি করুণা আচার্য। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদ পাঠিকা কোহিনুর আক্তার শাকি ও আবৃত্তি শিল্পী প্রতিমা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে (ভার্সুয়াল) উদ্বোধনী বক্তব্য রাখেন কলম একাডেমি লন্ডন’র প্রতিষ্ঠাতা পরিচালক কবি, শিক্ষাবিদ,গবেষক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার। প্রধান আলোচক ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মাদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ড.জিনবোধি ভিক্ষু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড.মোঃ ফরিদুদ্দিন ফারুক, আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ রোমান, কবি ও গবেষক এবিএম ফয়েজ উল্লাহ, দৈনিক আজাদীর সহ সম্পাদক প্রদীপ দেওয়ানজী, কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কুতুবউদ্দিন বখতেয়ার, উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, ফজলুল কাদের, আরিফুর রহমান আরিফ, এড.সুসেন কান্তি দাশ, কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ কায়েদে আজম, সহ সাহিত্য সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, কবি আরিফ চৌধুরী, অধ্যক্ষ সেলিমমুজ্জামান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ফরহাদ হোসেন পলাশ।অনুষ্ঠানে চট্টগ্রাম নগর, বৃহত্তর চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ শিরীণ আখতার বলেন, সমাজে গুণীকে সম্মান দিলে এবং এই ধারা চলমান থাকলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ সৃজনশীল কর্ম কান্ডের প্রতি আকৃষ্ট হয়ে সমাজকে জাগ্রত করবে এই সমাজে শান্তি ফিরে আসবে,সমাজ এগিয়ে যাবে।
প্রধান আলোচক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, একজন কবির জাগতিক কোন সম্পদ থাকে না ন্যায়ের প্রশ্নে কবিরা কোন কালেই আপোস করেননা। কবিরা সব সময় মুক্ত চিন্তায় নিমগ্ন থাকেন। কবিরা অধরা অনুভূতি কে কবিতার শৈল্পিক অভিজ্ঞানে তুলে আনেন মননের নিভৃত নির্জনতায়। কবিরা তাদের কবিতার ভেতর দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করেন এমন কি তারা গভীর ধ্যানে প্রগাঢ়ভাবে শব্দের কৌশলে কবিতাকে বিন্যাস করেন ভাষার কায়ায়, অপ্রমেয় ব্যাপ্তির অভিনবত্বের ইঙ্গিতে তার নিজস্ব ব্যঞ্জনায়। কবিরা নিজের মনন চিন্তা উজ্জ্বল আলোয় সুন্দরের তপস্যায় সব সময় তারা মগ্ন থাকেন। তিনি কলম একাডেমি লন্ডনের ১৯ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।সভাপতির বক্তব্যে কবি করুণা আচার্য এই সুন্দর আয়োজনের জন্যে এবং সকল দর্শক শ্রোতা সহ সকল কে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান,কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে চট্টগ্রাম নগর, বৃহত্তর চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে “অক্ষরে অমরতা”গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page