২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

চট্টগ্রামে‘বিএনপির’ব্যানার ঝুলিয়ে হিন্দু ব্যবসায়ীর দুই দোকান রাতারাতি দখল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে দোকান দুটিতে ঢোকে। ‘বঞ্চিত হকার্স (ফেরিওয়ালা) সমবায় সমিতি’ একটি সংগঠন তাদের অফিস হিসেবে ব্যবহারের জন্য দোকান দুটি ভাড়ায় নিয়েছিল। দুর্বৃত্তরা দোকানে ঢুকেই বিএনপি নেতা আবুল হাশেম বক্করকে ফোন করে। এরপরই সেখানে থাকা কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় আহত হন ঘটনাস্থলে থাকা বঞ্চিত হকার্স (ফেরিওয়ালা) সমবায় সমিতির সদস্য এএম রিয়াজ ভুট্টো ও ব্যবসায়ী ইসহাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার একপর্যায়ে তারা দোকান দুটির শাটার টেনে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তামাকুমন্ডি বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল ছুটে এসে দোকানগুলোতে তালা না লাগানোর অনুরোধ জানালেও দুর্বৃত্তরা তার কথাও শোনেনি। দোকানের বাইরে এ সময় একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে টাঙানো ব্যানারে লেখা ছিল— ‘জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতি’।

জানা গেছে, বেশ কিছু দুর্বৃত্তসহ হামলায় নেতৃত্ব দেন মিজানুর রহমান, ইদ্রিস ওরফে বাটি ইদ্রিস, ভাতঘর হোটেলের মো. সোহেল, মো. নাজিম প্রকাশ কট নাজিম। তারা সবাই চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগের বিষয়ে আবুল হাশেম বক্করের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি।

এদিকে শনিবার (১০ আগস্ট) এ ব্যাপারে সনাতনী সম্প্রদায়ের ভুক্তভোগী দোকানমালিক প্রবীন কুমার ঘোষ দোকান ফেরত চেয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে এক হিন্দু ব্যবসায়ীর দুটি দোকান রাতারাতি দখল করে সেখানে চজাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতি’ নামের একটি সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের অনুসারী পরিচয় দিয়ে রেয়াজউদ্দিন বাজার পাখি গলির বন্দর বিতান মার্কেটের দোকানগুলো দখল নেওয়া হয়। দোকানগুলোর মালিক প্রবীন কুমার ঘোষ নামের এক ব্যবসায়ী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page