২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> আজ ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস। সরকার এটিকে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’।দিবসটি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন জাতীয় কর্মসূচির আলোকে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শেখ রাসেল চত্বরে শোভাযাত্রার উদ্দেশ্যে জমায়েত এবং পরে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ব্যানারসহ শোভাযাত্রায় শুরু হয়।জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’র সভাপতিত্বে জাতীয় পাবলিক সার্ভিস দিবস এর প্রতিপাদ্য বিষয় এর উপর আলোচনা করা হয়। এসময় মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাকিবুল হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে যেমন পেপার লেস, ক্যাশ লেস, প্রেজেন্ট লেস। এ কাজগুলো করতে পারলে সুশাসন নিশ্চিত হবে। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে স্মার্ট টেকনোলজি ব্যবহার করে তাদের অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার ফলে অফিসের কার্যক্রম দ্রæত হচ্ছে এবং হয়রানি থেকেও মানুষ মুক্তি পাচ্ছে। তিনি বলেন, সরকারের এ উদ্যোগে আমাদের সমন্বিত হয়ে কাজ করতে হবে।জেলা প্রশাসক আরো বলেন, চট্টগ্রামকে স্মার্ট সিটি বানাতে জেলা প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসনের অধীনে যে লাইসেন্স সেবা দেয়া হয়ে থাকে তার জন্য মানুষকে আর অফিসে এসে কাগজপত্র জমা দিতে হবে না। সফটওয়্যারের মাধ্যমে কাগজ পত্র ও টাকা জমা দিবে এবং ঘরে বসে সেবা নিবে। আগামী একবছরের মধ্যে এ সেবা চালু করা হবে৷এছাড়া দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ও স্ব স্ব দপ্তরে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তির পদ্ধতি, সেবার ধরণ সংবলিত পোস্টার বা ফেস্টুন- অনুষ্ঠান স্থলসহ স্ব স্ব দপ্তরে বা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অথবা উপজেলা প্রশাসনের হলরুমে দপ্তরভিত্তিক আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।দুপুর ১২.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলায় বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে সরকারি সেবা কিভাবে জনগণের দোড়গোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে তার বিভিন্ন ডকুমেন্টরি প্রজেক্টরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্ব স্ব দপ্তরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দপ্তরের পেইজ থেকে প্রদত্ত সেবার বিবরণ ও দৃষ্টান্তসহ বিভিন্ন তথ্য আপলোড করে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা, বিভিন্ন দপ্তরের যে সকল সেবা জাতীয় পাবলিক সার্ভিস দিবসে প্রদান করা যায় যেমন- বিআরটিএর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ভূমিহীনদের কবুলিয়াত প্রদান ইত্যাদি তা জেলা ও উপজেলা পর্যায়ের গঠিত কমিটি কর্তৃক নির্ধারণপূর্বক স্ব স্ব দপ্তরের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে।এছাড়া সরকারি সেবাসমূহের মানোন্নয়নের জন্য সেবা প্রার্থীগণের মতামত যাচাইয়ের লক্ষ্যে সুবিধাজনক স্থানে ফিডব্যাক প্রদানের ব্যবস্থা রাখা,
জেলা ও উপজেলায় বিভিন্ন দপ্তর থেকে প্রদত্ত সেবাসমূহ স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক, পত্রিকা, সোশাল মিডিয়া এবং তথ্য বিভাগের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার ব্যবস্থা করা হয়েছে ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page