১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ঘুম ভাঙছে না চট্টগ্রাম জেল সুপারের, সাজার মেয়াদ শেষেও মুক্তি পাচ্ছে না এক বন্দী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> অজ্ঞাত কারণে সাজার অতিরিক্ত কারাভোগের পরও মুক্তি পাচ্ছেন না আব্দুল মাবুদ (৩৪) নামে এক ব্যক্তি। শিশু নিয়ে দিশেহারা মানবেতর জীবন যাপন করা পরিবার রায় দেওয়া বিচারকের সরনাপন্ন হয়েছেন। চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক ও জেল সুপারের কাছে। তবে এখনও মিলেনি সুরাহা।অন্যদিকে এটিকে মৌলিক অধিকার হরণ বলে উল্লেখ করেছেন আইনজীবীরা। সাজা ভোগের পর মেয়াদ পরিপূর্ণ হলে জেল সুপার মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন। তবে অতিরিক্ত সাজা ভোগের কারণে ভুক্তভোগী জেল সুপারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারবেন বলেও জানান

নথিপত্র পর্যালোনা করে দেখা গেছে, জাল-জালিয়াতি, প্রতারণা, জাল সীল, প্যাড তৈরি করে কাস্টমার ও ব্যাংককে মিথ্যা হিসাব বিবরণী দেওয়া, মিথ্যা জাল নথিপত্র তৈরি, জাল নথিপত্র সত্য হিসেবে ব্যাংক ও কাস্টমারকে প্রদান করে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আবু সাঈদ নামে এক গ্রাহকের পূর্বে দেওয়া চেকের মাধ্যমে ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় ভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চলতি বছরের ২৫ জুলাই এই মামলার রায় দেন বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালত। দণ্ডিত আসামিরা হলেন, ইফতেখারুল কবির, মাহমুদুল হাসান, আব্দুল মাবুদ, জাকির হোসেন বাপ্পি ও সামিউল সাহেদ চৌধুরী।

রায় অনুযায়ী আব্দুল মাবুতকে দণ্ডবিধির ৪০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড, অন্যদিকে ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭এ, দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারার প্রতিটি ধারায় পৃথকভাবে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এসব সাজা একইসঙ্গে চলবে এবং গ্রেপ্তারের পর থেকে হাজতবাস সাজা থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

তবে সাজার মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের সাজার বাইরে জরিমানার অনাদায়ী সাজাসহ মোট ৮ মাস বর্ধিত সাজা ভোগ করবেন তিনি। সব মিলিয়ে তার সাজার মেয়াদকাল ৪৪ মাসে দাঁড়িয়েছে।

এদিকে ২০১৯ সালের ২৮ নভেম্বর এই মামলায় আসামি আব্দুল মাবুতকে আগ্রাবাদ জাম্বুরী মাঠ এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই সময় থেকে তিনি কারাভোগ করে আসছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, আব্দুল মাবুদের সাজার মেয়াদ ৪৪ মাস হলেও বর্তমানে তিনি ৪৬ মাস সাজা খাটছেন। অর্থাৎ সাজার মেয়াদের চেয়ে দুই মাসেরও বেশি সময় অতিরিক্ত সাজা খাটছেন।

তবে এ বিষয়ে জেল কোড ও আইন কি বলে তা জানতে কথা হয় চট্টগ্রাম মহানগর পিপি আব্দুর রশিদের সঙ্গে। তিনি বলেন, সাজার মেয়াদ শেষ হলে জেল কতৃপক্ষ আসামিকে মুক্তি দিবেন। যদি মুক্তি না দেন তবে সেটি বেআইনী হবে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে মুক্তি দিতেই হবে। যদি অন্য মামলা থাকে সেসব মামলায় যদি তিনি জামিনে থাকেন তবে অবশ্যই মুক্তি দিতে হবে।

তিনি বলেন, অতিরিক্ত সাজা খাটার পর জেল সুপারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারবেন ভুক্তভোগী। এছাড়া আসামিকে অতিরিক্ত সময় ধরে জেলে রাখলে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। এটি মৌলিক অধিকার হরণ বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী সুলতানা রাজিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল মাবুতের গ্রেপ্তারের পর তার মামলা পরিচালনা করে আমরা নিঃস্ব হয়ে গেছি। বর্তমানে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা থাকলেও সেসব মামলায় তিনি জামিনে আছেন। এছাড়া সাজাপ্রাপ্ত মামলায় তার অতিরিক্ত কারাভোগ করার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। কারা কতৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে গত শনিবার আব্দুল মাবুতের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ডেপুটি জেলার জানিয়েছেন রায় দেওয়া বিচারক থেকে মুক্তি পেতে একটি ফরমায়েশ নিতে। এ বিষয়ে আমরা একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছি। তিনি এ বিষয়ে আমাদের সহযোগীতা করছেন।

আসামি পক্ষের আইনজীবী শাহেদুল আযম শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাজার মেয়াদ শেষ হলে আসামিকে মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন জেল সুপার। কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। ইতোমধ্যে তিনি দুই মাসের চেয়ে বেশি সময় অতিরিক্ত কারাভোগ করেছেন। এ বিষয়ে রায় দেওয়া বিচারকের সরণাপন্ন হয়েছি এবং লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। বিচারক জানান, রায় দেওয়ার পর অন্যকোনো আদেশ দেওয়ার সুযোগ তাঁর নেই। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিতে পরামর্শ দেন তিনি।

পরে জেলা প্রশাসক বরাবরে একটি চিঠি দিয়েছে ভুক্তভোগীর স্ত্রী। এই চিঠির অনুলিপি জেল সুপারের কাছেও পাঠানো হয়েছে। তিনি এটি রিসিভ করেছেন তবে এখনো কোনো সুব্যবস্থা নেননি বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

সি প্র?

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page