২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গৌরারং ইউনিয়নে এক নৌকার এজেন্টকে পিঠিয়ে আহত করেছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়াতমপুর গ্রামের ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট হওয়ার কারণে এক আওয়ামীলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে গুরুতর আহত করেছে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীরা।ঘটনাটি ঘটেছে গত ১২ই জানুয়ারী রাত সাড়ে ৮টায়। আহত ব্যাক্তির নাম মোঃ তমজিদ আলী(৪৫)। তিনি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।স্থানীয় ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার সময় এই আওয়ামীলীগের কর্মী ও নৌকার এজেন্ট তমজিদ আলী রাতে বাজার করতে স্থানীয় নিয়ামতপুর বাজারে এসে একটি দোকানঘরে ঢুকে বাজার করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা মোঃ আয়না মিয়ার নেতৃত্বে তার ভাগিনা আশিক মিয়া,আবু তাহের,ভাতিজা নুর,বড়ভাই আপ্তা মিয়া,বাছির মিয়াসহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় দাড়াঁলো অস্ত্র লোহার রড,রামদা নিয়ে দোকানঘরে ঢুকে আয়না মিয়া এই আওয়ামীলীগ কর্মীকে বলতে থাকে তোকে বার বার নিষেধ করার পরও তুই কেন নৌকার এজেন্ট হলে এবং ভোটারদের এনে ভোটকেন্দ্রে নৌকা ভোট দিতে গেলে। তুই জানিস না বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এবং আমরা যারা নেতাকর্মীরা আছি এই ডামি নির্বাচন প্রত্যাখান করেছি ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বারণ করেছি,তারপরেও তুই কেন এজেন্ট হলে এবং গ্রাম থেকে সহজ সরল মানুষদেরকে ভোটকেন্দ্রে নিয়ে নৌকায় ভোট দেয়ার চেষ্টা করলে। এমন কথা কাটাকাটির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য ময়না মিয়ার নেতৃত্বে তার লোকজন নৌকার এজেন্ট তমজিদ মিয়াকে টেনে হেছঁড়ে দোকান ঘর থেকে বের করে রাস্তায় ফেলে বেদড়ক পিঠিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। নিয়ামতপুর গ্রামের ময়না মিয়ার প্রভাব এবং লাঠিসোটা বেশী থাকার কারণে বিভিন্ন সময় তার অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ গ্রামসহ আশপাশের লোকজন। তারপরে তার ভয়ে কেহ মুখ খুলতে সাহস পান না এমন অভিযোগ স্থানীয় একাধিক লোকজনের। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোঃ আয়না মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হামলার বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ চৌধুরী জানান,ভোট নিয়ে এমন কোন ঘটনা ঘটেনি। বিষয়টি হলো জমিজমা নিয়ে পূর্ববিরোধ থেকেই এমন মারামারির ঘটনা ঘটেছে। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page