১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

গুরুতর আহত চট্টগ্রামের এসপি হেলিকপ্টারে উড়লেন ঢাকায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তার সরকারি বাসভবনে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপি বাংলোর বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাথরুমে পড়ে গিয়ে এসপি নাজির আহমেদ খান মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে বাসার কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তার বাঁ পা মারাত্মকভাবে ভেঙে গেছে।চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার বিবেচনায় চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে দুপুর ২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে রাজধানী ঢাকায় আনা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন,সকালে বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে এসপি মহোদয় গুরুতর আহত হন। চমেক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার নিটোর-এ চিকিৎসাধীন রয়েছেন।এদিকে এসপির দ্রুত সুস্থতা কামনা করে জেলা পুলিশের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে হাসপাতালে দেখতে যান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page