১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

গাজায় গনহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ পেকুয়ায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> গাজায় ইসরায়েলী বাহিনীর গনহত্যা ও চলমান বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে কক্সবাজারের পেকুয়ায়।সোমবার (৭ এপ্রিল) দুপুরে পেকুয়া বাজার থেকে একটি বিশাল মিছিল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট চৌমুহনী গিয়ে শেষ হয়। সেখানে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ এর
ক্বারী মনির উল্লাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা জামায়েত এর সেক্রেটারী নুরুল কবির, এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেকুয়া শাখার সভাপতি মাওলানা আলী আজগর, জামায়াত নেতা মাওলানা আলী আকবর, মুফতি বদিউল আলম, মাওলানা আজিজ উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা নূর কাসেম ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, হেফাজত ইসলামের মাওলানা আবুল কাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুফিদুল ইসলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তাফা নুরী প্রমুখ।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজত ইসলাম, আহলে সুন্নতে ওয়াল জামাত, পেকুয়া জনকল্যান সোসাইটি,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যাবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্নস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।বক্তারা ফিলিস্তিনের উপর গণহত্যা, নির্যাতন নিপিড়ন, শিশু হত্যা বন্ধ ও ইসরায়েলের সকল পন্য বয়কটের দাবী তুলেন। আলোচনা শেষে ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page