১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

গভীর রাতে সাংবাদিকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা নারীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গভীর রাতে জাগো নিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহান মাহমুদকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছেন রানি (৩৪) নামে এক নারী। এসময় গুরতর আহত হয়েছে ওই সাংবাদিক।বুধবার (২ আগস্ট) রাতে সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সরকারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সাংবাদিক।আহত সাংবাদিক সোহান জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, হত্যা চেষ্টা চালানো ওই দুই নারীর বাড়ি বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাঞ্জাপাড়া মোড় এলাকার বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি শিবগঞ্জ যাচ্ছিলেন সাংবাদিক সোহান মাহমুদ। এসময় সরকারের মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে হেলমেট পরে একটি মোটরসাইকেল নিয়ে সাংবাদিক সোহানকে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা করে ওই দুই নারী।এতে জ্ঞান হারিয়ে যায় সাংবাদিক সোহানের। তবে এসময় এই আশেপাশের লোকজন এসে আটকে রাখে এই দুই নারীকে। পরে এই দুই নারী তাদেরকে বুঝিয়ে স্থান ত্যাগ করে।এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সোহান মাহমুদবলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে গ্রামের বাড়ি শিবগঞ্জে যাচ্ছিলাম। সরকারের মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে একটি মোটরসাইকেলে হেলমেট পড়ে দুইজন নারী চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে। আমার মনে হয় আমার কোন একটি প্রতিপক্ষ তাদেরকে দিয়ে এই কাজটি করিয়ে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি।তিনি আরও বলেন, আমি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। এছাড়াও আমার মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে গিয়েছে। তাই পুলিশকে অনুরোধ করছি এ হত্যাচেষ্টার সুষ্ঠ তদন্ত করা হউক।এই সাংবাদিক আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ জমা দিতে গেলে দায়িত্বরত ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক (এ এস আই) জাকারিয়া বলেন নারীতো একজন ড্যান্জারার্স। তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে উল্টো হয়রানীতে পড়তে হয়। ইজ্জত মান সম্মান কিছুই থাকে না। অভিযোগ না করায় ভাল।এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই নারীকে একাধীকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ওই দুই নারীর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page