১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> বিভিন্ন অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছেন দলের শীর্ষ পর্যায়ের এক নেতা। এতে তিনি রাশেদ খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।বুধবার (১০ ডিসেম্বর) দলের সভাপতি নুরুল হক নুর বরাবর দেওয়া এক লিখিত আবেদনে এ প্রস্তাব দেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। বিষয়টি কালবেলাকে গণঅধিকার পরিষদের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।অনাস্থা প্রস্তাবে আব্দুজ জাহের বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার বাইরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছেন এবং দলের ভেতরে অন্য রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সংগঠনের ঐক্য বিনষ্ট করছে এবং গণঅধিকার পরিষদের মূল আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে।এতে তিনি আরও লেখেন, এই প্রেক্ষাপটে আমি মনে করি যে, তার বর্তমান পদে বহাল থাকা সংগঠনের অখণ্ডতা, লক্ষ্য ও ভবিষ্যতের জন্য গুরুতর হুমকিস্বরূপ। অতএব, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমি এই মর্মে প্রস্তাব করছি যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের প্রতি অনাস্থা ঘোষণা করা হোক এবং তাঁর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।এ বিষয়ে জানতে চাইলে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, এমন একটি অনাস্থা প্রস্তাব দলের একজন উচ্চতর পরিষদ সদস্য দিয়েছেন, আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page