১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

গণভোটের পরিস্থিতি এখন দেশে নেই: হুম্মাম কাদের চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> গণভোটের পরিস্থিতি এখন দেশে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া ধামাইরহাট সিএনজি ষ্ঠেশন এলাকায় অফিস উদ্বোধন, দক্ষিণ রাজানগর রুখুনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভায় অংশগ্রহম ও পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আমরা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্যান্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল,এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।”তিনি আরও বলেন, “জামায়াত ১৬০টি বিষয়ের ওপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সে বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এই বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে।”একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “যারা এখনো নির্বাচনের প্রস্তুতি নেয়নি, তারা জানে,এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এই নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।”তিনি আরও বলেন, “যারা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ, গ্রীন সিগন্যাল পেয়ে গেছি’ লিখছেন, আমি তাদের সতর্ক করছি, গ্রীন নয়, লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে, তা আগে থেকে সরে যাওয়া উচিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page