৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

গঙ্গাচড়ার আলমবিদিতর ইউপি সদস্যের বিরুদ্ধে ১৮ বস্তা চাল চুরির অভিযোগ”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রংপুর জেলা প্রতিনিধিঃ>>>>>

রংপুরের গঙ্গাচড়ায় সংরক্ষিত এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ১৮ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।গত মঙ্গলবার রাতে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর চৌকিদারপাড়ায় অভিযুক্ত ইউপি সদস্যের পিতা মোকসেদ আলীর (৬০) বাড়ি থেকে ১৮ বস্তা চাল ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি টিউবওয়েল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোকসেদ আলীকে আটক করা হয় ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে অস্বচ্ছল পরিবারে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মারজিয়া আক্তার ময়নার কাছে থাকা ১’শ কার্ড তিনি বিতরণ না করে নিজস্ব লোকজন দিয়ে চাল তুলে তার বাবা মোকসেদ আলী’র বাড়িতে পাঠিয়ে দেন।গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা মোকসেদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৮ বস্তা (১ হাজার কেজি) চাল ও একটি টিউবওয়েল উদ্ধার করেন।স্থানীয়দের অভিয়োগ গত ঈদেও ৩০ বস্তা চাল তার বাবার বাড়িতে রেখে বিক্রি করে দেন। এমনকি ভিজিটি কার্ড তার আত্মীয় স্বজনের নামে করে দিয়েছেন।মুটোফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য মারজিয়া আক্তার ময়না বলেন, চালগুলো আমার বাবার বাসার। আমাকে ফাসানোর জন্য ষড়যন্ত্র করে ইউএনওকে খবর দিছে। আমি তো বাসায় ছিলাম না আজকে শুনলাম যে আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না মুঠোফোনে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে চাল উদ্ধার করি। চালগুলো দেখে মনে হচ্ছে সরকারি। কিন্তু চালগুলো সরকারি বস্তায় না থাকার কারনে পুলিশ মামলা নিচ্ছে না। আমরা তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা উদ্ঘাটন করবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page