মুন্নি আক্তার >>>
আমি যদি মেঘ হই প্রিয়,
তুমি না হয় বৃষ্টি হয়েই এসো।
আমি যদি হই পাহাড় ,
তুমি না হয় ঝরনা হয়ে এসো,
আমি যদি পাখি হই,,
তুমি না হয় আমার দুটি ডানা হইও,
আমি যদি কখনো হারিয়ে যাই!
তুমি না হয় হারিয়ে যাওয়া কোন এক কাব্যে খুঁজে নিও।
না হয় ঝুম বৃষ্টির মাঝে, না হয় কোন এক বিকেল বেলা, শাপলা বিলের পাশে,,
না হয় ওই লতা পাতা ঘেরা কোন এক অরণ্যে খুঁজে নিও আমায়!
ক্ষণিকের জন্য কেউ আসে না। ক্ষণিকের জন্য বানিয়ে ফেলা হয়। পৃথিবীটা অদ্ভুত প্রিয়।
তোমার ওই ব্যস্ত রঙিন শহরে এই রং বিহীন সাদামাটা মেয়েটার জায়গা হবে কি??
হারিয়ে গেছো তুমি চোখের অগোচরে।
আসবে না আর ফিরে??
রংধনুর সাতটি রং এর কাছে পাঠিয়ে দিলাম খোলা চিঠি,,,
পারলে তুমি উত্তর দিও,,, অজানা কোন কাব্যে।।


মন্তব্য