৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

খোঁজ মিলল পপির, ঠিকানা ফাঁস হলেই বদলে ফেলেন বাসা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

শুটিংয়েও নেই, খবরেও নেই। তাহলে কোথায় আছেন চিত্রনায়িকা পপি? ঢালিপাড়ার আড্ডা মাতিয়ে রাখা সেই নায়িকার কোনো খোঁজ ছিল না কারও কাছেই। খুব কাছের দু’একজন ছাড়া কেউই জানতেন না পপি কোথায়। যারা জানতেন, তারাও আবার মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। পপির বিষয়ে কেউ কিছু বলতে একেবারেই নারাজ।গত তিন বছর ধরে কোথাও দেখা যাচ্ছে না পপিকে। এই নায়িকা আড়ালে যাওয়ার পর বিনোদন পাড়ায় চাউর হয়, তিনি নাকি বিয়ে করে সংসার করছেন, এমনকি মা–ও হয়েছেন। এত কথা ছড়ানোর পরও ক্যামেরার সামনে পাওয়া যায়নি পপিকে।এবার বেরিয়ে এসেছে পপির স্বামীর পরিচয় ও সন্তানের নাম। সংবাদমাধ্যমে পপির পারিবারিক সূত্র জানান, নায়িকা তার সন্তানের নাম রেখেছেন ‘আয়াত’। পপির সন্তানের বয়স দুই বছর। নায়িকার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একটি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। জাহাজের ব্যবসা রয়েছে তার। লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা তিনি।

জানা গেছে, স্বামী-সন্তান নিয়ে বর্তমানে ধানমন্ডিতে বাস করছেন পপি। এর আগে ছিলেন উত্তরায়। কিন্তু অনেকেই সেই ঠিকানা জেনে গেলে তারা দ্রুত বাসস্থান বদল করেন। পপির এটি প্রথম বিয়ে, তবে তার স্বামীর দ্বিতীয়। প্রথম সংসারে এক পুত্রসন্তান রয়েছে। পপির স্বামী আদনান কামালের ফেসবুকে সন্তানকে নিয়ে ছবিও রয়েছে।খোঁজ মিলল পপির, ঠিকানা ফাঁস হলেই বদলে ফেলেন বাসা!নতুন প্রেমে সোফি!আরও জানা গেছে, স্বামীর পরিবার পপিকে এখনো মেনে নেয়নি। নিজের পরিবারের সঙ্গেও নায়িকার যোগাযোগ বিচ্ছিন্ন। মাঝেমধ্যে ছোট বোন সুমির সঙ্গে তার দেখা কিংবা যোগাযোগ হলেও এখন তা হচ্ছে না। নতুন ঠিকানায় সুমির যাতায়াত থাকলেও পপির স্বামীর অনিচ্ছায় সেটিও বন্ধ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page