৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক। উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

খিলপাড়া বাজার কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম >>> (নোয়াখালীর) চাটখিল উপজেলার খিলপাড়া বাজার কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ব্যক্তিগত আক্রোশপ্রসূত বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে মন্দিরের কার্যকরী কমিটি ও যুব কমিটির নেতৃবৃন্দ।বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) খিলপাড়া বাজার কালী মন্দিরের সভাপতি বাবু ব্রজলাল দাসের বিরুদ্ধে মানিক চন্দ্র দাস কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে যৌথ সিদ্ধান্তে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মন্দিরের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দেবব্রত পাল। তিনি বলেন, বাবু ব্রজলাল দাস খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। তিনি প্রায় ৩৮ বছর সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেছেন। এছাড়া প্রায় ৫০ বছর ধরে খিলপাড়া বাজার কালী মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এর মধ্যে প্রায় ২৮ বছর অত্যন্ত সুনাম ও সততার সঙ্গে মন্দিরের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।দেবব্রত পাল আরও বলেন, “আমি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মন্দিরের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। এই সময়ে আমি বাবু ব্রজলাল দাসকে একজন সৎ, নিষ্ঠাবান ও পরোপকারী ব্যক্তি হিসেবেই জেনেছি। তিনি কখনো মন্দিরের অর্থ বা সম্পদ আত্মসাৎ করার মানসিকতা পোষণ করেননি। বরং তিনি সবসময় খরচ কমিয়ে মন্দিরের উন্নয়নের জন্য উদ্বৃত্ত রাখার বিষয়ে সচেষ্ট ছিলেন।”সংবাদ সম্মেলনে জানানো হয়, এলাকার হিন্দু সম্প্রদায়ের কেউ বিপদে পড়লে বাবু ব্রজলাল দাস সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ শুধু ব্যক্তিগত নয়, এটি মন্দির ও মন্দির কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।বক্তারা অভিযোগ করে বলেন, মানিক চন্দ্র দাস মন্দিরের কোনো কমিটির সদস্য নন এবং মন্দিরের কোনো কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায় না। ব্যক্তিগত রোষের বশবর্তী হয়ে তিনি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে দাবি করা হয়।সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল জায়গা থেকে মানিক চন্দ্র দাসের দেওয়া বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে মন্দির সংক্রান্ত কোনো বিষয়ে সঠিক তথ্য না জেনে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।এ সময় মন্দির কমিটির সহ সম্পাদক গোবিন্দ কর্মকার, হিন্দু সমাজের পক্ষে সজল চন্দ্র দাস, রাজিব রায়।উপদেষ্টা যোগেস কুরী, গোরাঙ্গ কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক নিহার চন্দ্র দাস, সুধাংসু মালাকার, অজিত কুরী, প্রবির কুরী, যুব কমিটির সাধারণ সম্পাদক শুভ কুরী, সহ সাধারণ সম্পাদক প্রতীম দত্ত, সুমন মালাকার সহ মন্দিরের কার্যকরী কমিটি, যুব কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page