১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

খালেদা জিয়ার সম্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে — বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের সম্মানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে”।সাংবাদিকের সাথে তিনি বলেন, “এই আসন থেকে আমি সহ চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমাদের ঢাকার গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেছেন, আমার মা ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও আপনাদের ছেড়ে যাননি। আপনাদের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন।’ যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁর সম্মানে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।”সুমন বলেন, মনোনয়ন ঘোষণার দিন আমি নেছারাবাদে ছিলাম এবং বাকিরা ছিলেন ঢাকায়। পরে তাদের সবার সঙ্গে কথা বলে অনুরোধ করেছি, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমাদের সবাইকে জাতীয়তাবাদী এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের স্বার্থে সবাইকে এক হয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে।তিনি৷ অভিযোগ করে বলেন, “মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশে নির্বাচনের পরিবেশ ফিরছে। ঠিক এসময় একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের মানুষ তা মেনে নেবে না।” তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। “জানা গেছে, আহম্মদ সোহেল মঞ্জুর সুমন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে মনোনয়ন দেওয়ার পর নেছারাবাদ বিএনপির রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটি, স্বরূপকাঠি পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে সক্রিয় হয়ে পড়েছেন। নেতাকর্মীদের মধ্য একটা উদ্দীপনা বিরাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page