২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন, দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কোম্পানীগঞ্জে জলদস্যুদের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, গ্রেফতার-৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আধিপত্য, জমি দখল ও চাঁদা দাবীকে কেন্দ্র করে জলদস্যুদের ছুরিকাঘাতে ইউনুস আলী প্রকাশ এরশাদ মাঝি (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে এরশাদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়।এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে এই ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের বাবা রইছল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।নিহত এরশাদ মাঝি চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলার দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে।তিনি পেশায় একজন নৌকার মাঝি এবং তিন সন্তানের জনক ছিলেন।নিহতের ছোটভাই সামছুদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে লিজ নেয়া ভিটায় দোকানঘর নির্মাণ করতে যান এরশাদ মাঝি।এসময় চাঁদা দাবির পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় জলদস্যু নিজাম ডাকাতের নেতৃত্বে তার বাহিনীর সদস্য সমীর,জাবেদ,ওবায়েদ, জিয়া,সুজন,তারেকসহ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।নিহতের বাবা রইছল হক জানান,হামলায় নিজাম ডাকাতের ছেলে সন্ত্রাসী সুজন আমার ছেলে এরশাদের পেটে ছুরি দিয়ে আঘাত করে।এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার আরও তিন ছেলেকে জখম করেছে।আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।নিহতের ভগ্নিপতি মো. জয়নাল আবেদীন আলমগীর অভিযোগ করে বলেন,গত ৬ মাস আগে মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩০ হাজার টাকা নিয়ে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুছাপুর ক্লোজারের পশ্চিমের দায়ের খালটি ইজারা দেয়।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালটি দখল করতে মরিয়া হয়ে উঠে স্থানীয় কিছু বিএনপি নেতা।বুধবার বিকালে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও বিএনপি নেতা বাবরের নির্দেশে স্থানীয় সমীর খাঁন,জাবেদসহ ১০-১৫ জন দায়ের খালে আমাদের মাছ ধরার জালটি কেটে তাদের জাল বসিয়ে দেয়।খাল দখলকারীরা বলে আওয়ামী সরকার এখন নেই তাদের সময়ের দেওয়া ইজারা ও নাই।এই বলে তারা খালটি দখলে নেয়।বৃহস্পতিবার সকালে আমিসহ আমাদের পরিবারের আরও চারজন সদস্য আমাদের জাল কেটে খাল দখল করে মাছ ধরার বিষয়টি জিজ্ঞাসা করতে চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ঘাটে যাই।সেখানে স্থানীয় জলদস্যু নিজাম,তার ছেলে সুজন ও তারেক এবং তাদের আত্মীয় তারেক,বাবলু,রুমনের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা বেধে যায়।একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।পরবর্তীতে নিজাম ডাকাত ও তার লোকজন ইউনুছ আলী এরশাদকে তলপেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়।এছাড়া আরও চারজনকে বেধড়ক পিটিয়ে আহত করে।পরে গুরুতর আহত এরশাদকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে এরশাদ মাঝির মৃত্যু হয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,এই ঘটনার সঙ্গে আমিও আমার ছোট ভাই বাবর কোনোভাবেই জড়িত নেই। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।কোনো নেতা ষড়যন্ত্র করে আমাদের নাম বলাচ্ছে।এ বিষয়ে জানতে বাবরের মোবাইল ফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এঘটনায় ৫জনকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তাদেরকে রিমান্ডে আনার আবেদন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক
তুমি আমার জীবনের আলো
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২

You cannot copy content of this page