১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কোম্পানীগঞ্জে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত ৩২ শিক্ষকদের সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুরনবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত ৩২ জন নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় বসুরহাট একাডেমি ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান শুরুতেই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা বিটিএ’র সদস্যরা।সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন,বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি,আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন (বিএসসি)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক,সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক (বিএসসি)।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জৈতুন নাহার কাদের মহিলা কলেজে গভর্নিং বোর্ডের সভাপতি, চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিটিএ নোয়াখালী জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (বিএসসি), যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, উপজেলা বিটিএ’র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিন মুক্তা, মধ্যম চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম শিফা।এনটিআরসিএ নবনিয়োগপ্রাপ্ত এর মধ্যে থেকে বক্তব্য রাখেন,সাজেদা খাতুন, এবং দীপন মন্ডল জয়।

বক্তারা বলেন,নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কোম্পানীগঞ্জ এরা শিক্ষা ক্ষেত্রে নতুন আলো ছড়াবেন। তাঁদের আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষকতা পেশা মহান ও সম্মানের, আর এই নতুন শিক্ষকরা মেধা ও দায়িত্ববোধে অনন্য হয়ে উঠবেন বলেই আমরা বিশ্বাস করি।অনুষ্ঠান শেষে,কোম্পানীগঞ্জ উপজেলায় এনটিআরসিএ কতৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদানকৃত ৩২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page