৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
লোহাগাড়ার লড়াকু যোদ্ধা তামিমের ওপর সন্ত্রাসী হামলা-শাহজাহান চৌধুরীর নিন্দা সাতকানিয়ায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টা ৩ দিনেও ধরা পড়েনি আসামিরা রাজীবপুরে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুই জন আটক। দেশে আর কোচিং সেন্টার চলবে না : শিক্ষামন্ত্রী ছুটি ছাড়া অনুপস্থিতি ও আন্দোলনে উসকানি দিলে হারাতে হবে সরকারি চাকরি ট্রাম্পর কথাবার্তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো বললেন মার্কিন সিনেটর ট্রাম্পের হুমকির পর জয়শঙ্করকে ফোন করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী আরো ৪ জাহাজ চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া একদিন বয়েসের খেয়ালে,
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     

কোপা আমেরিকা শেষ নেইমারের!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

কোনো প্রচেষ্টাতেই হয়ত আর নিয়তিকে ঠেকানো গেলো না। আসন্ন ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য সবরকমের চেষ্টাই করে যাচ্ছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার জুনিয়র। দিনদুয়েক আগে ফেসবুকে ভিডিও পোস্ট করে নিজেই জানান দিয়েছেন কতখানি সংগ্রাম করতে হচ্ছে তাকে। তবে ভিডিওর ক্যাপশনে লেখা কথায় অনেকেই আবার আশ্বস্তও হয়েছেন।কিন্তু শেষ পর্যন্ত হয়ত কোপা আমেরিকা মিসই করতে চলেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সেই কথা এখন আর উড়ো খবর না। বরং ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক লাসমার নিজেই জানিয়েছেন এই খবর। আর সোশ্যাল মিডিয়ায় তা নিশ্চিত করেছেন ফুটবলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো।২০২৪ সালের জুন-জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আর সেসময় পুনর্বাসন প্রক্রিয়ার একেবারেই শেষদিকে থাকবেন নেইমার। তবে সেটা মাঠে ফেরার জন্য উপযুক্ত না। নেইমারের পুনর্বাসন প্রসঙ্গে ব্রাজিলের চিকিৎসক জানালেন, ‘সময় পাওয়া যাবে না। খুবই কাছাকাছি সময় হয়ে এসেছে (কোপা আমেরিকা)।’নেইমার কবে মাঠে ফিরবেন সেই আভাসও দিয়ে রেখেছেন এই চিকিৎসক, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধাপ বাদ দেওয়ার অর্থ হয় না। আমাদের লক্ষ্য, সে ২০২৪ সালের ইউরোপিয়ান মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবে। যেটা আগস্ট মাসে পড়ছে।’ক্যারিয়ারের প্রায় পুরো সময় ইনজুরিতে কাটানোর কারণে ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এরইমাঝে মিস করেছেন নেইমার জুনিয়র। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এখন পর্যন্ত তার বড় প্রাপ্তি। ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও ইনজুরির কারণে সেই স্কোয়াডে ছিলেন না নেইমার।কতটা সুস্থ হলেন নেইমার, জানালেন নিজেই।এসিএল ইনজুরিতে কাতরাচ্ছেন নেইমার।ACL : ফুটবলারদের আতঙ্ক যে ইনজুরি।এর আগে নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলের এই পোস্টারবয়। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কষ্ট ছাড়া আরোগ্য হয় না, পড়ে না গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে বীরত্ব নেই। আর কষ্ট ছাড়া জয় আসে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’ভিডিওতে নেইমারকে দেখা যায় ফিজিওর সাহায্যে হাঁটু ভাঁজ করার চেষ্টা চালাতে। বোঝাই যাচ্ছিল, এখন পর্যন্ত নিজের পা নাড়াতেই পারছেন না তিনি। এমনকি ফিজিওর সাহায্য নিলেও তার মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। আবার দীর্ঘদিনের বিরতির কারণে শরীরটাও আগের মত নেই। অনেকটাই মুটিয়ে গিয়েছেন তিনি।বোঝাই যাচ্ছিল, পা সম্পূর্ণ সুস্থ হলে নেইমারকে নামতে হবে ফিটনেস ঠিক করতে। আর সেটা যে ২০২৪ সালের কোপা আমেরিকার আগে হচ্ছে না, সেটাও এখন নিশ্চিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page