মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ৩০ এপ্রিল ২০২৪ খ্রিঃ
সূর্য মামা ভিশন ভাবে রাগ করেছে
অভিমানে তাই দিচ্ছেন হামাক গরম
কদিন হলো বৃষ্টি মনির বিয়ে হয়েছে
তিনি নাই তাই তো পাচ্ছি মোরা গরম।
গরমের ঠেলায় লাগছে সবার শরম
পাশের বাড়ির লোক বলেছেন রাতে
হামার আবার বাতাস বাবুর জ্বর হয়েছে
সুয়ে আছেন মাটির ঘরের বাঁশের খাটে।
সকালে উঠে পাহাড়পুরের বাজারে গেছেন
ঔষধ আনতে পল্লী চিকিৎসকের কাছে
শুনলাম এবার দাওয়াত খেতে দুপুর বেলা
মেঘ মনি চলে গেছেন মামা শশুরের বাড়ি।
সূর্য মামা রাগ করো না শান্ত হও তাড়াতাড়ি কাছে এসে বায়না ধরোনা ঠান্ডা হও এবার
তোমার গরম সহ্য হয়না কষ্ট হচ্ছে সবার
বলতে লাগে লজ্জা শরম কেন এতো গরম।


মন্তব্য