২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগের সহ-সভাপতি হলেন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: >>> বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার শরীফের পীরজাদা ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী। সোমবার সংগঠনের সভাপতি মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা  আনোয়ার হোসেন জুয়েল’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। এর আগে পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ওলামালীগের সভাপতির দায়িত্ব পালন করেন।কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতি হওয়া পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও আলেম সমাজের জন্য কাজ করেছি। অনেক পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে এখানে এসে পৌঁছেছি। জেলা পেরিয়ে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমার কর্মের মর্যাদা দেওয়ায় আমি আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সংগঠনের সভাপতি মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ও আলেম সমাজকে সাথে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য কাজ করে যাব। এছাড়া দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আওয়ামী ওলামালীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page