১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

“কৃষককেও দক্ষ করে বিদেশ পাঠানোর জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে”…. ইমরান আহমদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাওছার হাবিব- ক্রাইম রিপোর্টার:>>>

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, কৃষককেও দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিদেশ যেতে আগ্রহী কৃষককে যে কাজে পারদর্শী তাকে সেই বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদাণের মাধ্যমে সরকারি সনদপত্র প্রদান করা হবে। বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোন লাভ নেই। তাই বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারেন।রাণীনগর উপজেলা প্রশাসন কর্তৃক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রোববার নওগাঁর রাণীনগর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এর আগে মন্ত্রী ফিতা কাটে ফলক উন্মোচন করেন। পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রে গাছ রোপন করার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।এছাড়াও বক্তব্য রাখেন ৪০টি টিটিসি ও ০১টি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।“থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে রবিবার রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ একযোগে ২৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page