১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিতে কোটি কোটি টাকার বাণিজ্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>>কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিতেই কোটি কোটি টাকার বাণিজ্য খুঁজে পেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রতি বছর সৈকত রক্ষার নামে কোনো ধরনের নিয়মনীতি না মেনে জিও টিউব ও জিও ব্যাগ ভরাটের কাজ হাতে নিচ্ছে সংস্থাটি। কাজের সিডিউলে বাইরে থেকে বালি এনে তা জিও টিউব ও জিও ব্যাগে ভরার কথা থাকলেও প্রকৃতপক্ষে ড্রেজার মেশিনে সৈকতের বালি দিয়েই জিও টিউব ভরা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে অভিযোগ পেয়ে এবার কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।অভিযোগ রয়েছে গত চার বছরে কুয়াকাটা সৈকত রক্ষার নামে ৮ কোটি টাকা ব্যয় করলেও কোনো কাজেই আসেনি সেসব। আর এ বছরও প্রায় দুই কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।এদিকে সৈকতের যত্রতত্র জিও টিউব ও জিও ব্যাগ স্থাপনের ফলে প্রতি বর্ষা মৌসুমে এসব জিও ব্যাগের কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন সৈকতে নামা পর্যটকরা। বেশ কয়েকজন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে।কুয়াকাটার স্থানীয় পর্যটন ব্যবসায়ী রাজু আহম্মেদ বলেন, বুধবার (৭ জুন) সকাল থেকে হঠাৎ করেই দেখি সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন পূর্বদিকে ৪টি ড্রেজার মেশিন বসিয়ে সৈকতের বালি কেটে জিও টিউবে ভরাট করা হচ্ছে। আমরা নিষেধ করলেও তারা সৈকতের বালি দিয়েই জিও টিউব ভরাট করে।এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, সৈকতের বালি কেটে জিও ব্যাগে ভরছে এমন সংবাদ আমিও পেয়েছি, বর্তমানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সৈকতের বালি কাটার কোনো সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই পানি উন্নয়ন বোর্ড বিচ রক্ষার নামে জিও টিউব ও জিও ব্যাগের অস্থায়ী প্রকল্প হাতে নেয়, যা সৈকতের কোনো কাজেই আসে না। উল্টো সৌন্দর্য নষ্ট হচ্ছে। কুয়াকাটায় দরকার স্থায়ী কোনো প্রকল্প। যাতে করে বিচ রক্ষাও হবে, সৌন্দর্যও বাড়বে। এখন যা করছে তা শুধু অর্থ অপচয়।অনুসন্ধানে জানা যায়, বর্ষা মৌসুমে উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে সাগর পাড়ে। এ কারণে বিগত কয়েক বছর থেকে সমুদ্র সৈকতে বালিভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। গত ৪ বছর পানি উন্নয়ন বোর্ড সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের দুই পাশে ৮ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে জরুরিভাবে তীর সংরক্ষণের উদ্যোগ নেয়। এর মধ্যে ২০১৯ সালে ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার এলাকায় সৈকতের জিও টিউব এবং জিও ব্যাগ স্থাপন করে। যা কিছুদিন পরেই সমুদ্রে ভেসে যায়। এছাড়া ২০২১ সালে ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সৈকতের দেড় কিলোমিটারে জিও টিউব এবং জিও ব্যাগ স্থাপন করে। এতে বিগত বছরের তুলনায় কম জায়গায় দ্বিগুণ ব্যয় করলেও বর্তমানে তা এখন অদৃশ্য। সর্বশেষ ২০২২ সালে সৈকতের দুই কিলোমিটার এলাকায় ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন করে যা এখন পর্যটকদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।বর্তমানে এসব জিও ব্যাগ সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সমুদ্র সৈকতে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং বড় বড় গর্তের তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে এবছরও ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে সৈকতের দেড় কিলোমিটার এলাকায় জিও টিউব ও ৩৭ হাজার জিও ব্যাগ দিয়ে একটি অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ দেওয়া হচ্ছে। আর এসব জিও ব্যাগ ও জিও টিউবে বাইরে থেকে বালি এনে কাজ করার কথা থাকলেও তা শুধু কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ আছে। জিও ব্যাগ ও জিও টিউবের কাজ বাস্তবায়ন কারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ন্যাচারাল’র ঠিকাদার মো. লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ মিথ্যা। আমরা বাইরে থেকে বালি এনে কাজ করছি। তবে ৪টি ড্রেজার দিয়ে সৈকত থেকে বালু কাটছেন এমন ভিডিওর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আপনি এসে দেখেন। এরপরই সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।এ বিষয়ে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও পটুয়াখালীর জেল প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, সৈকত থেকে বালি তুলে জিও ব্যাগ ও জিও টিউব ভরাট করার বিষয়ে এরইমধ্যে আমি অবগত হয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান মহিব বলেন, কাজটি ঠিকভাবে করা উচিত, সৈকতের বালি ব্যবহার করে এমনটি করা ঠিক নয়। এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা

You cannot copy content of this page