২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে পুলিশ সপ্তাহ ২০২৪ উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম

আজ ২৭ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের মহান ইতিহাসের ধারক রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুসজ্জিত কুচকাওয়াজ অভিবাদনের মাধ্যমে পুলিশ সপ্তাহের প্রথম দিন শুরু হয়। অভিবাদন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে কুচকাওয়াজে প্যারেড কমান্ডের দায়িত্ব পালন করেন পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা।
সুসজ্জিত সুশৃংখল পুলিশ প্যারেড দলকে পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী ২০২৩ সালে পুলিশি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিপিএম ও পিপিএম পদক প্রদান করেন।
পদক প্রদান পর্বে মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, রাজারহাট থানাকে পিপিএম পদক প্রদান করেন।দৃষ্টিনন্দন কুচকাওয়াজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর কল্যাণ প্যারেড গ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ ও স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ঘোষণা প্রচার থেকে শুরু করে করোনা মহামারীর সময়সহ জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে এবং দেশের প্রতিটি অগ্রগতি ও উন্নয়নে পুলিশের অবদান ও আত্মত্যাগের ভূয়সি প্রশংসা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেন তিনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে না তিনি জাতির জনকের কন্যা হিসেবে বাংলাদেশ পুলিশসহ রাষ্ট্রের সকলের কল্যাণের বিষয়ে খোঁজ রাখেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশ সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় পুলিশের সকল স্থাপনায় আলোকসজ্জা করা হয়। পুলিশ সদস্যগণ কুড়িগ্রাম পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় পুলিশ সপ্তাহের সুসজ্জিত কুচকাওয়াজ দেখা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কল্যান সভায় অনলাইনে অংশগ্রহণ করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ লাইন্সসহ জেলার প্রতিটি ইউনিটে দুপুরে বড় খানা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সকল সদস্য বড়খানায় অংশগ্রহণ করেন।
জেলা পুলিশের প্রত্যেক সদস্য পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অফিসার ইনচার্জ রাজারহাট জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর পিপিএম পদক প্রাপ্তিতে অভিনন্দন জানানোসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সর্বোপরি সমগ্র বাংলাদেশ পুলিশের ন্যায় জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page