১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে ছাত্রলীগের সহ-সভাপতিসহ  বহিষ্কার ৭ 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট কুড়িগ্রামে ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৭ নেতাকর্মী বহিষ্কার‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে’ কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিদ আহমেদ সৌরভসহ জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের সাত নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই। তাতে স্বাক্ষর করেছেন সংগঠনটির দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ। গত ২০ আগস্ট কুড়িগ্রামে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।সাময়িক বহিষ্কৃত অপর কর্মীরা হলেন– জেলা ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান, হাসানুদ্দৌলা প্রান্ত, ইবনে হিমেল এবং মেহেদী হাসান রাব্বু। এ ছাড়াও সদর উপজেলা ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ আল মহান, মাহতাব হোসেন রুদ্রকে একই ঘটনায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।জেলা ছাত্রলীগের দায়িত্বশীল এক নেতা জানান, গত ২০ আগস্ট কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ নিয়ে কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এ সময় সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের এক পদধারী নেতার বাবাও ছিলেন। মূলত ওই ছাত্রলীগ নেতার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং ছাত্রলীগ নেতার সুপারিশে কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সাময়িক বহিষ্কৃত কর্মীদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তা সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এরপর সংগঠন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
এক প্রশ্নের জবাবে জেলা ছাত্রলীগের এই নেতা বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা কেউ পদধারী নন। এজন্য আমরা এ ধরনের সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page