১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কুড়িগ্রামে আড়াই বছরের শিশুর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম

কুড়িগ্রামে দিনে-দুপুরে নিজ ঘর থেকে দুলালী নামে আড়াই বছরের শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সদরের পাঁচগাছী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির ঘর থেকে তাদের একমাত্র কন্যা সন্তানের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন দুলালীর মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় মরদেহের পাশে একটি তরকারি কাটার রক্তমাখা বটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহত দুলালীর মা শাবনুর জানান, তার একমাত্র মেয়েকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাইরে শিকল আটকানো ঘরের দরজা খুলে ভিতরে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন বাড়িতে এসে তার মরদেহ দেখতে পান।তিনি বলেন, দীর্ঘদিন পর আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। সেই সন্তানকে আজ জবাই করা হলো। আমার অবুঝ শিশুকে যে খুন করেছে তার বিচার চাই। তার বিচার না হলে, আমি আমার জীবন শেষ করে দেব।কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াহিদুননবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page