১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডারউইন টেস্টে অজিদের নাস্তানাবুদ করে বাংলাদেশের রঙিন দিন মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ, লা লিগার ম্যাচ স্থগিত নিয়ে ক্ষুব্ধ ওসাসুনা ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১
     
             

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মারলেন ছাত্রলীগ নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে শরিফুল ইসলাম সোহান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তিনি শহরের হাটিরপার এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি বিভিন্ন সেক্টরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় ব্যবসায়ীরা কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, আমরা সোহানসহ তিনজন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে জিপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের জিপ গাড়ির সামনে এসে ছিটকে পড়ে। তখন আমরা আহত মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোতে করে হাসপাতালে পাঠাই। পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দুসহ তার দলবল আমাদের জিপ গাড়ির পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই আমাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সোহান।তিনি আরও বলেন, পরে আমাদের নামিয়ে দিয়ে গাড়িতে করে সোহানকে ছাত্রলীগ নেতা বিন্দু নিজেই সদর হাসাপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের সামনে এসেও বিন্দু ও তার লোকজন আবারও সোহানকে মারধর শুরু করেন। আমরা এসে আহত সোহানকে হাসাপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ব্যক্তিগত কাজে আমি ঢাকায় রয়েছি। ঘটনা জেনেছি। বিন্দুর সাথে একবার কথা হয়েছে। সে নিজের দায় অস্বীকার করেছে।ছাত্রলীগ জড়িত থাকার প্রশ্নে সাদ্দাম বলেন, ঘটনায় বিন্দু কিংবা ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। যেই জড়িত হোক তাকে ছাড় দেওয়া হবে না।কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাতে শরিফুল ইসলাম সোহানের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তারা সোহানের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page